নিউজ পোল ব্যুরো: আগামী ২ নভেম্বর ভারত আবারও মহাকাশে প্রেরণ করতে যাচ্ছে তার অন্যতম শক্তিশালী লঞ্চ ভেহিক্যাল LVM3-M5। এই বিশেষ উড়ানে মহাকাশে পৌঁছে যাবে দেশের সবচেয়ে ভারী কমিউনিকেশন স্যাটেলাইট CMS-03। তবে শুধুই বিজ্ঞান নয়, এই স্যাটেলাইট ভারতীয় নৌসেনার জন্য এক ধরনের “সমুদ্রের চোখ”, যা শত্রুর উপর নজরদারি এবং যুদ্ধকৌশলগত যোগাযোগকে এক নতুন মাত্রা দেবে।
LVM3 রকেটের নাম এখন কেবল রকেট নয়, ভারতের মহাকাশ সক্ষমতার প্রতীক। এটি ISRO-র তৈরি, ভারী উপগ্রহকে জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিটে পৌঁছে দেওয়ার জন্য বিশ্বস্ত। এই রকেটই আগে চন্দ্রযান-৩ কে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে দিয়ে ইতিহাস গড়েছিল। এবার পালা LVM3-M5-এর, যা মহাকাশে সফলভাবে প্রেরণ করবে।
CMS-03, বা Communication Satellite Mission-03, একটি মাল্টি-ব্র্যান্ড স্যাটেলাইট যার ওজন প্রায় ৪৪০০ কেজি। এটি ভারতীয় নৌবাহিনীকে জাহাজ, সাবমেরিন এবং বিমানগুলোর মধ্যে রিয়েল-টাইম যোগাযোগ সহজ করবে। এর মাধ্যমে ভারতীয় নৌসেনা ভারত মহাসাগর, আরব সাগর ও বঙ্গোপসাগরে শত্রু অবস্থান দ্রুত নজরে রাখতে পারবে। এই কারণেই এটিকে বলা হচ্ছে “সমুদ্রের চোখ”।
এই স্যাটেলাইট শুধু যোগাযোগের সুবিধা নয়, ভারতের অপারেশন সিঁদুর ২.০-র অংশ হিসেবে প্রতিরক্ষা কৌশলকে আরও শক্তিশালী করবে। খরচ প্রায় ৩ বিলিয়ন ডলার, তবে এর কৌশলগত মূল্য বহুগুণ। পাকিস্তানের পক্ষে এটা একধরনের বড় ধাক্কা, কারণ এই স্যাটেলাইট শত্রু নজরদারি ও যোগাযোগ ব্যাহত করার ক্ষমতাকে সম্পূর্ণ বিপরীত করবে।
২ নভেম্বর বিকেল ৫.২৬ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এই মহাকাশ যাত্রা শুরু হবে। সরাসরি দেখতে চাইলে ISRO-এর ইউটিউব চ্যানেলেই দেখা যাবে। CMS-03 এবং LVM3-M5-এর এই যুগান্তকারী লঞ্চ ভারতের প্রতিরক্ষা ও মহাকাশ সক্ষমতায় নতুন অধ্যায় খুলবে, এবং দেশের “সমুদ্রের চোখ” আরও তীক্ষ্ণ হবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
