Sukanta Majumdar social media post:‘ব্যবস্থা নিচ্ছে না পুলিশ’ সুকান্তর পোস্টের পরই রাতারাতি উধাও দুই বাংলাদেশি!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:দক্ষিণ দিনাজপুরে বাংলাদেশি অনুপ্রবেশকারী।কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর থেকেই নিখোঁজ দুজন বাংলাদেশি অনুপ্রবেশকারী।রবিবার সুকান্ত মজুমদার নিজের এক্স হ্যান্ডেল ও ফেসবুক পেজে এক পোস্ট (Sukanta Majumdar social media post) করেন,যেখানে তিনি দাবি করেন—দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার করখা গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান ও তাঁর স্ত্রী লাভলি বেগম বাংলাদেশি নাগরিক,তবুও তারা অবৈধভাবে ভারতে বসবাস করছে।সেই পোস্টে তিনি দু’জনের বাংলাদেশি পরিচয়পত্র (আইডি)ও প্রকাশ করেন।

আরও পড়ুন:https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0KkWzAieexsDRPhkwjssGqoqXCw8esUWzy7VvYHpopDoigRBvMep1PixXJQ7HdKQTl&id=100094150420556&sfnsn=wiwspwa&mibextid=RUbZ1f

সাংসদের অভিযোগ,-এই দুই বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ জানানো হলেও বংশীহারী থানার পুলিশ এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেয়নি।পোস্ট প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হয় চাঞ্চল্য।স্থানীয় সূত্রে খবর,-রবিবার সকাল থেকেই ওই দম্পতিকে আর দেখা যায়নি।তাঁদের বাড়িতেও তালা ঝুলতে দেখা যায়।ফলে অনুমান করা হচ্ছে, সুকান্ত মজুমদারের পোস্ট (Sukanta Majumdar social media post) প্রকাশের পর থেকেই তারা বেপাত্তা।ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে,-২০২৩ সালের নভেম্বর মাসে করখা গ্রামেরই এক বাসিন্দা ফিরোজ মিঞা বংশীহারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ওই দুই বাংলাদেশির বিরুদ্ধে।কিন্তু অভিযোগের দুই বছর পরও প্রশাসনের কোনও ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সাংসদ।সুকান্ত মজুমদার জানান,-“বংশীহারীতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল,কিন্তু এখনও ব্যবস্থা নেওয়া হয়নি।এইভাবে অনুপ্রবেশকারীরা দেশে থেকে যে কোনও অঘটন ঘটাতে পারে।প্রশাসনকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

অভিযোগকারী ফিরোজ মিঞার স্ত্রী নাসিমা পারভিন বলেন,-“দু’বছর আগে অভিযোগ জানিয়েছিলাম।কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।এখন আবার পোস্ট হওয়ার পর ওরা উধাও।”অন্যদিকে,স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন,-ওই দম্পতি কিছুদিন আগেই এলাকায় এসেছিলেন।তাঁদের বক্তব্য,-“ওরা বাংলাদেশ থেকেই এসেছে।এখন আর ওদের দেখা যাচ্ছে না।”এ বিষয়ে বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন,-“পুলিশের নীরবতা প্রশ্ন তুলছে। সুকান্ত মজুমদার যথার্থই বলেছেন—এই ধরনের অনুপ্রবেশকারীরা দেশের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

তবে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস।জেলা সহ-সভাপতি সুভাষ চাকী বলেন,-“সুকান্ত মজুমদার কী পোস্ট করেছেন,সেটা মুখ্য নয়।আদালতে প্রমাণ দিতে হবে।পুলিশ তদন্তে যা পাবে,সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।”প্রশাসনিক সূত্রে খবর,-পুরো ঘটনায় স্থানীয় পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।করখা গ্রাম ও আশপাশের এলাকায় শুরু হয়েছে তল্লাশি অভিযান।