Naihati Classical: ওয়ার্কশপ শাস্ত্রীয় সঙ্গীতের

breakingnews শিক্ষা সংস্কৃতি

নিউজ পোল ব্যুরোঃ   5 ই নভেম্বর। দিনটা খুব ভাল। একটা কারণ যদি হয় শিখ খালসা গুরু নানকের জন্মদিবস আর একটি কারণ শুধু নৈহাটি (Naihati Classical) বাসির জন্য। সমরেশ বসু অনুষ্ঠান গৃহে সারাদিন ধরেই চলবে এক রাগপ্রধান সঙ্গীতের শিক্ষা তথা মনোজ্ঞ অনুষ্ঠান। মার্গ দর্শনের প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ আরও বাড়িয়ে তোলার লক্ষ্যে “মিউজিক্যালি ইওরস” নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে এই অনুষ্ঠান চলবে দিনভর।
সঞ্জনা রায় চক্রবর্তী। দীর্ঘ বছর ধরে সঙ্গীতের তালিম নিয়েছেন। ঠুমরী আর শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন শাখায় বিশেষ তালিম নিয়েছেন। কাঁচরাপাড়ায় একটি সঙ্গীত শিক্ষার স্কুল খুলেছেন। সেই স্কুলেরই এই বিশেষ তালিম আর শিক্ষার অনুষ্ঠান। নৈহাটি সমরেশ বসু মঞ্চে 5 ই নভেম্বর এক শাস্ত্রীয় সঙ্গীতের তালিম, যাকে বলে ওয়ার্কশপ হবে। সেই ওয়ার্কশপের(Naihati Classical)বিশেষ প্রশিক্ষক হিসেবে যাকে আনার কথা ঘোষিত তিনি পণ্ডিত তবলাবাদক সমর সাহা। সঞ্জনা নিজেও শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি নিবেদিত প্রাণ। যে নৈহাটি সমরেশ বসুর মত সাহিত্যিক উপহার দিয়েছে। কথা সাহিত্যিক বিভুতি ভূষণ বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় যেখানে বাস করেন। সঙ্গীত জগতের খ্যাতনামা কুমার শানু যে মাটি থেকে উঠে এসেছেন। বড়মার কালী পুজো যেখানে পরিচিত সর্বত্র সেই মাটির বুকে যে আরও অনেক ভাল কিছু হবে সেই আশা করাই যায়।

[আরও পড়ুন]  http://‘গ্রুমিং হাই স্কুল স্টুডেন্টস প্রোগ্রাম’ – আইআইএম সম্বলপুরের নতুন সামাজিক শিক্ষণ উদ্যোগ
ভারতের সর্বকালের সেরা ভারতীয় দলের ক্যাপ্টেন বিরাট কোহলিরও জন্মদিনও  ৫ নভেম্বর। এমন একটা স্মরণীয় দিনকে আরও বেশি মনোজ্ঞ করতে নৈহাটির বুকে আরও একটি অনুষ্ঠান। স্বভাবতই উদ্যোক্তাদের যেমন উত্তেজনা রয়েছে বাড়তি। তেমনি উৎকণ্ঠারও শেষ নেই। ঠিক কতখানি ভালভাবে উতরে যাবে এই শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই ওয়ার্কশপের (Naihati Classical) একটা লক্ষ্য যদি হয় যারা এই সংস্থার সঙ্গে যুক্ত তাঁদের আরও বেশি বেশি করে সঙ্গীতের মূল শিকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। অন্যদিকে তেমনি নতুন নতুন শিক্ষার্থীরা এগিয়ে আসুক গানের মূলকে চিনে নেওয়ার। এই সুযোগ নৈহাটির মানুষ পেয়েছে। যারা দূরে থাকেন, তারাও চলে যেতে পারেন। সাদরে বরণ করে নিতে তৈরি উদ্যোক্তারা।
অনুষ্ঠানের প্রতি নিউজ পোল বাংলার শুভেচ্ছা আর শুভকামনা রইল। অবশ্যই আরও এগিয়ে যাক মার্গ সঙ্গীতের এই ব্যতিক্রমী উদ্যোগ।