KIFF 2025 : ‘চলচ্চিত্র মেলায় বিশ্ব’ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে জমকালোভাবে পর্দা উঠল ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

কলকাতা পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: নয় নয় করে একত্রিশে পা দিল আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival 2025)। বৃহস্পতিবার ধনধান্য স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উৎসবের শুভসূচনা করেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। উদ্বোধনী মঞ্চে ছিলেন মুম্বই থেকে আগত বিশেষ অতিথি আরতি মুখোপাধ্যায় (Aarti Mukherjee), শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha) ও পরিচালক সুজয় ঘোষ (Sujoy Ghosh)। অনুষ্ঠানকে আরও রঙিন করে তুললেন ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly) ও তার ‘দীক্ষামঞ্জরী’ (Dikshamanjari) দলের নৃত্য পরিবেশনা।

আরও পড়ুন : Shishu Sathi : শিশুসাথী প্রকল্পে নতুন উদ্যোগ! ক্লেফট লিপ, ক্লাবফুটসহ দূরারোগ্য রোগের চিকিৎসা এবার সরকারি খরচে

লক্ষ্মীবারে শুরু হওয়া এই সপ্তাহব্যাপী উৎসবের (Film Festival) উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের (Tollywood) তারকা ও বর্ষীয়ান শিল্পীরা। রঞ্জিত মল্লিক (Ranjit Mallick), প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), চিরঞ্জিৎ চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), দেব (Dev), পাওলি দাম (Paoli Dam), রাজ চক্রবর্তী (Raj Chakraborty), অরিন্দম শীল (Arindam Sil), শুভাশীস মুখোপাধ্যায় ও হরনাথ চক্রবর্তী প্রমুখ ছিলেন মঞ্চে। সঞ্চালনার দায়িত্বে ছিলেন জুন মালিয়া (June Malia) ও পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)।

‘থালি গার্ল’ হিসেবে নজর কাড়লেন টেলি অভিনেত্রী তিয়াশা লেপচা (Tiyasha Lepcha)। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য (UK), পোল্যান্ড (Poland), কেরালা (Kerala), নেদারল্যান্ডস (Netherlands) ও শ্রীলঙ্কা (Sri Lanka)-র জুরি সদস্যরা। এদিন বঙ্গবিভূষণ (Bangabhushan) সম্মানে ভূষিত হলেন আরতি মুখোপাধ্যায় ও শত্রুঘ্ন সিনহা। ‘শোলে’ (Sholay) ছবির ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে উপস্থিত ছিলেন পরিচালক রমেশ সিপ্পি (Ramesh Sippy)। মঞ্চে তার হাতে বাংলার ডোকরা শিল্পের দুর্গামূর্তি তুলে দেন সৌরভ গঙ্গোপাধ্যায়, আর উত্তরীয় পরিয়ে সম্মান জানান মুখ্যমন্ত্রী। সিপ্পি আবেগে বলেন, “এই উৎসবে এসে আমি মুগ্ধ। সত্যজিৎ রায় (Satyajit Ray) এমন অনেক সিনেমা করেছেন যা আজও অনুপ্রেরণা। আমার চলচ্চিত্র সবসময় আর্ট আর কর্মাশিয়ালের মধ্যে সেতুবন্ধন রাখার চেষ্টা করেছে, যেটা আমি বাংলা থেকেই শিখেছি।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole

অন্যদিকে দেবের হাত থেকে উত্তরীয় ও ফুলের তোরা পেয়ে সৌরভকে সম্মান জানানো হয়। পরিচালক সুজয় ঘোষ প্রসেনজিতের পায়ে হাত দিয়ে প্রণাম করে জানান, “কলকাতার সিনেমা (Bengali Cinema) শুধু বিনোদন নয়, এটা সংস্কৃতির অংশ। ছোটবেলায় ‘শত্রু’ সিনেমা দেখতে ৬ ঘণ্টা লাইনে দাঁড়িয়েছিলাম। বাংলা সিনেমাই আমাকে পরিচালক হওয়ার স্বপ্ন দেখিয়েছে।” এভাবেই ধনধান্য স্টেডিয়ামের বর্ণময় আলোয়, তারকাদের উপস্থিতি ও গৌরবময় ঐতিহ্যের মেলবন্ধনে জমকালোভাবে পর্দা উঠল ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের (KIFF 2025)।