Travel Tips: ক্যানভাস যেন সাদা স্বপ্ন, বরফের পথে ট্রেকিংয়ের টপ ডেস্টিনেশন

ভ্রমণ

নিউজ পোল ব্যুরো: রোপওয়ে চড়ে পাহাড়ের মাথায় গিয়ে বরফের (Travel Tips) উপর গড়াগড়ি খাওয়ার অভিজ্ঞতা বেশ রোমাঞ্চকর। কিন্তু সত্যিকারের শিহরণ আসে তখনই, যখন নিজের পায়ে হেঁটে (trekking / hiking) পৌঁছতে হয় তুষারে মোড়া উপত্যকায়। ঠিক যেন বলিউডের ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির সেই দৃশ্য— বন্ধুদের সঙ্গে মিলে পাহাড়ের পথে অভিযানের আনন্দ। শীতের ছুটিতে আপনি চাইলে সেই অভিজ্ঞতাই নিতে পারেন— ভারতের তিনটি জনপ্রিয় winter trek— দায়রা-বুগিয়াল, কেদারকণ্ঠ এবং সান্দাকফু।

আরও পড়ুন:Rayan Williams join Indian team: ভারতীয় দলে জার্সিতে খেলবেন রায়ান উইলিয়ামস

দায়রা–বুগিয়াল 

উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয় শীতে তুষারে ঢেকে যায়। এই সময় দায়রা–বুগিয়াল (Dayara Bugyal Trek) হয়ে ওঠে এক অসাধারণ snow meadow। প্রায় ১২,০০০ ফুট উচ্চতায় বিস্তীর্ণ তৃণভূমি শীতকালে সাদা বরফে ঢাকা পড়ে। এই রুটটিকে একেবারে সহজ বলা যায় না— শীতের ঠান্ডা ও উচ্চতা সামলাতে প্রয়োজন শরীরিক ফিটনেস (fitness for trekking)। দেহরাদূন থেকে গাড়িতে নাতিন গ্রামে পৌঁছতে হবে। সেখান থেকেই ট্রেক শুরু। প্রথম দিন গুই (Gui Campsite), দ্বিতীয় দিন দায়রা-বুগিয়াল টপ হয়ে ফিরে আসা। চার থেকে পাঁচ দিনে দেহরাদূন ফিরে আসা যায়। কালা নাগ ও গঙ্গোত্রী রেঞ্জের তুষারাবৃত শৃঙ্গ ট্রেকিং রুট থেকে চোখে পড়ে।

কেদারকণ্ঠ

ডিসেম্বরে কেদারকণ্ঠ (Kedarkantha Trek) গেলে যেন বরফের রাজ্যে ঢুকে পড়বেন। দেহরাদূন থেকে প্রায় ৭ ঘণ্টার পথ সাঙ্করি— এখান থেকেই ট্রেক শুরু হয়। শীতে তাপমাত্রা শূন্যের অনেক নিচে নামতে পারে, তাই উষ্ণ পোশাক ও পূর্ব প্রশিক্ষণ জরুরি।

প্রথম দিনে সাঙ্করি থেকে জুডা কা তালাও— শীতে এই হ্রদ জমে বরফ হয়ে যায়। পরের দিন বেস ক্যাম্প, তার পর ট্রেক করে চূড়ায় পৌঁছনো। শীর্ষ থেকে হিমালয়ের বান্দরপুছ-সহ একাধিক শৃঙ্গ দেখা যায়। রুটটি তুলনামূলক সহজ হলেও snow trek–এর অভিজ্ঞতার জন্য এটি দারুণ উপযুক্ত।

সান্দাকফু

পশ্চিমবঙ্গ ও নেপাল সীমান্ত বরাবর বিস্তৃত এই trekking route সিঙ্গালিলা জাতীয় উদ্যানের মধ্য দিয়ে যায়। ডিসেম্বর–জানুয়ারি মাসে পথে বরফের সাক্ষাৎ মিলতে পারে। এই ট্রেকের আসল সৌন্দর্য— এখান থেকে পাওয়া “Sleeping Buddha View”— যেখানে কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট, লোৎসে একসঙ্গে দৃশ্যমান।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

মানেভঞ্জন → টুমলিং → কালিপোখরি → সান্দাকফু এটাই সাধারণ রুট। এরপর ফালুট হয়ে শ্রীখোলা নামা যায়। যাঁরা অপেক্ষাকৃত সহজ পথ চান, তাঁরা ধোত্রে থেকে ট্রেক শুরু করতে পারেন।