নিউজ পোল ব্যুরো: ভারত-আমেরিকা (India-America) সম্পর্ক ফের গতি পাচ্ছে। আর সেই ইঙ্গিত যেন মিলল ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সাম্প্রতিক মন্তব্যে। সাময়িক টানাপোড়েন পেরিয়ে ওয়াশিংটন (Washington) ও নয়াদিল্লির (New Delhi) কূটনৈতিক সমীকরণ আবারও উষ্ণ হয়ে উঠছে। বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প (Donald Trump) জানালেন, রাশিয়া থেকে তেল কেনা অনেকখানি কমিয়েছে ভারত, আর এই পদক্ষেপে তিনি বিশেষভাবে খুশি। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) নিজের “ঘনিষ্ঠ বন্ধু” বলে আখ্যা দিয়ে জানালেন, খুব শিগগিরই তিনি ভারত সফরে আসতে পারেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প (Donald Trump) বলেন, “মোদী আমার বন্ধু, আমরা নিয়মিত কথা বলি। উনি অসাধারণ মানুষ রাশিয়া থেকে তেল কেনা অনেকটাই বন্ধ করেছেন। মোদী চান আমি ভারতে যাই, আমিও তা চাই। সব ঠিকঠাক হলে আগামী বছরই দেখা হবে।” তার এই মন্তব্যেই পরিষ্কার, মার্কিন প্রেসিডেন্টের ভারত সফরের পরিকল্পনা কার্যত তৈরি।
প্রসঙ্গত, মাত্র কয়েক সপ্তাহ আগেই ট্রাম্প ঘোষণা করেছিলেন, তিনি ভারতের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যচুক্তি (Trade Deal) করতে চান। তার কথায়, “আমার ভারতের সঙ্গে সম্পর্ক চমৎকার। প্রধানমন্ত্রী মোদীর প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা আছে। তার নেতৃত্বে ভারত দ্রুত এগোচ্ছে।” হোয়াইট হাউসের (White House) প্রেস সচিব ক্যারোলিন লেভিটও জানান, ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে প্রেসিডেন্ট অত্যন্ত আশাবাদী এবং দুই দেশই এই বিষয়ে আগ্রহী।
তবে, রুশ তেল কেনা ইস্যুতে দুই দেশের অবস্থান এখনো আলোচনার কেন্দ্রবিন্দু। ট্রাম্প আগেও দাবি করেছিলেন, মোদি তাঁকে আশ্বাস দিয়েছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। যদিও নয়াদিল্লি সেই দাবি খারিজ করেছে। এদিকে এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বৃহত্তম রুশ তেল ক্রেতা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ ইতিমধ্যে আমদানির পরিমাণ কমিয়েছে, এবং সরকারি তেল শোধনাগারগুলিও একই পথে হাঁটতে পারে।
এই প্রেক্ষাপটে ট্রাম্পের সর্বশেষ মন্তব্য শুধু কূটনৈতিক নয়, রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। একদিকে তিনি রুশ তেলের প্রসঙ্গ টেনে ভারতের প্রতি সমর্থন দেখাচ্ছেন, অন্যদিকে ২০২6 সালের সম্ভাব্য ভারত সফরের ইঙ্গিত দিচ্ছেন যা নিঃসন্দেহে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দেবে। মোদি-ট্রাম্প বন্ধুত্বের নতুন অধ্যায়ে হয়তো আবারও গরম হবে দিল্লি-ওয়াশিংটনের সম্পর্ক এবার সরাসরি ‘হোয়াইট হাউস’ থেকে ‘হাউ টু দিল্লি’ অভিযানে ডোনাল্ড ট্রাম্প!
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
