Mohun Bagan practice suspended indefinitely: অনির্দিষ্টকালের জন্য বন্ধ মোহনবাগান অনুশীলন

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: আইএসএল (ISL) আয়োজনের জন্য কোনও সংস্থা দরপত্র জমা দেয়নি। তাই আইএসএলের ভবিষ্যৎ অন্ধকারে। এই অনিশ্চয়তা নিয়ে অনির্দিষ্টকালের জন্য অনুশীলন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মোহনবাগান(Mohun Bagan)। ক্লাবের ফুটবল সংক্রান্ত সব ধরনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন:Primary TET Exam: প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় বদল! বাড়ল TET নম্বর

প্রসঙ্গত, সুপার কাপ (Super Cup) থেকে বিদায় নিয়েছে মোহনবাগান। খেলোয়াড়রা সংক্ষিপ্ত ছুটিতে ছিলেন। তাদের ১০ নভেম্বর থেকে অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু আইএসএল (ISL) অনিশ্চিত। আর কোনও টুর্নামেন্ট নেই। তাই কীসের জন্য অনুশীলন করবে টিম? তাই অনুশীলন বন্ধ অনির্দিষ্টকালের জন্য। যতদিন আইএসএলের জট কাটবে না ততদিন এমনই থাকপবে। শুক্রবার ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ফুটবলারদের। ফলে এখন অন্ধকারে দেশের টপ ফুটবলারদের ভবিষ্যৎ।

পাশাপাশি মোহনবাগান কোচের ভবিষ্যৎ নিয়েও টালবাহানা চলছিল। কোচ হোসে মোলিনাকে (Jose Molina) রাখা হিবে কি না তা নিয়ে বেশ আলোচনা চলছিল ম্যানেজমেন্টের অন্দরেই। আইএসঅএলের গতিবিধির দিকে দেখেই তারা পরবর্তী সিদ্ধান্তের জন্য এগোনোর সিদ্ধান্ত নিয়েছেন। তাই আইএসএল-এর তারিখ জানা না থাকায় কোচ হোসে মোলিনার ভবিষ্যৎ নিয়েও কোনও সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।

প্রসঙ্গত, নিরাপত্তা সংক্রান্ত কারণে বিদেশি ফুটবলাররা ইরানে যেতে না চাওয়ায় সেপ্টেম্বরে মোহনবাগানকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ থেকে বহিষ্কার করা হয়। যার প্রতিবাদে ক্লাব তাঁবুতে সমর্থকরা বিক্ষোভ দেখিয়েছিলেন। শুধু তাই নয়, ফিফা উইন্ডোর বাইরে জাতীয় দলের ক্যাম্পে খেলোয়াড় ছাড়েনি মোহনবাগান (Mohun Bagan)। তাই দেশের তথাকথিত টপ ফুটবলারদের ছাড়াই বাংলাদেশের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের নিয়মরক্ষার ম্যাচে খলতে নামবে ভারত। ১০ই নভেম্বরের আগে ফুটবলার ছাড়তে নারাজ তারা। তাহলে এমত অবস্থায় জাতীয় ফুটবলারদের কি হবে তা নিয়ে চিন্তায় ফুটবল মহল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

সুপার কাপ থেকে বাদ পড়ার পর কোচ হোসে মোলিনা ক্লাব কর্তৃপক্ষের ট্রান্সফার নীতির সমালোচনা করেছিলেন। তা নিয়ে ক্ষুব্ধ ম্যানেজমেন্ট। তাই নাকি নতুন কোচ খুঁজতে শুরু করেছে তারা৷ তবে আইএসঅএল (ISL) অনিশ্চিত হয়ে পড়ায় এখন সব কার্যকলাপ স্থগিত রেখেছে তারা।