নিউজ পোল ব্যুরো: গ্রহ-নক্ষত্রের চলনেই লুকিয়ে থাকে ভাগ্যের দিশা। এই সপ্তাহে চন্দ্রের অবস্থান ও শনি–বুধের প্রভাব মিলিয়ে অনেকের জীবনে ঘটতে পারে অপ্রত্যাশিত পরিবর্তন। কর্মজীবন, অর্থ, সম্পর্ক ও স্বাস্থ্য সব ক্ষেত্রেই গ্রহের অবস্থান দিচ্ছে মিশ্র বার্তা। দেখে নিন, আপনার রাশি (Monday Astrology) অনুযায়ী এই সপ্তাহ কী বার্তা দিচ্ছে—
মেষ রাশি: সপ্তাহের শুরুতেই (Monday Astrology) হঠাৎ ঘটতে পারে এমন কিছু যা আপনার জীবনে আনবে নতুন মোড়। কর্মক্ষেত্রে (Work Place) কিছু বাধা এলেও আপনার ধৈর্য ও বুদ্ধিমত্তায় তা অতিক্রম করবেন। জমি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে চুক্তি করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। সরকারি চাকরিজীবীরা পদোন্নতি বা দায়িত্ব বৃদ্ধির খবর পেতে পারেন। সমাজসেবামূলক কাজে অংশ নিয়ে সম্মান ও প্রভাব দুটোই বাড়বে। শিক্ষার্থীরা সামান্য বাধার সম্মুখীন হলেও শেষ পর্যন্ত সাফল্য অর্জন করবে। অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা প্রবল তবে জন্মছক যাচাই করে সিদ্ধান্ত নিন।
বৃষ রাশি: শ্রমিক ও মালিকের মতভেদ বা কর্মস্থলের চাপ (Monday Astrology) মানসিক অশান্তি আনতে পারে। তবু জনহিতকর কাজে অংশগ্রহণ আপনার সামাজিক মর্যাদা বাড়াবে। আর্থিক উন্নতির সম্ভাবনা থাকলেও খরচের দিকে সতর্ক থাকুন। পরিবারের ক্ষুদ্র দ্বন্দ্বে অতিরিক্ত গুরুত্ব দেবেন না। শিল্প, অভিনয় বা মিডিয়া জগতের সঙ্গে যুক্তরা তাদের প্রতিভা বজায় রাখবেন। লোহা ও ওষুধের ব্যবসায় লাভের সম্ভাবনা। তবে লটারি বা শেয়ারবাজারে বড় বিনিয়োগ থেকে বিরত থাকুন। বিদেশে পড়াশোনার স্বপ্নপূরণের সম্ভাবনা সন্তানের জন্য আসতে পারে।
মিথুন রাশি: আপনার কর্মফল এবার রঙ আনছে পদোন্নতির সম্ভাবনা প্রবল, তবে বদলির সঙ্কেতও রয়েছে। চাকরিতে দায়িত্ব বাড়বে, কিন্তু সাফল্যও ততটাই মিলবে। যানবাহন চালানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। নতুন বাড়ি কেনার বা সম্পত্তি বিনিয়োগের সময় শুভ। পরিবারের মধ্যে কেউ শত্রুতা করার চেষ্টা করলেও তাতে ফল হবে না। ব্যবসায়িক ক্ষেত্রে কিছু পাওনা আদায়ে সমস্যা হতে পারে। সন্তানদের আচরণে অস্থিরতা দেখা দিতে পারে ধৈর্য ধরুন। শিক্ষার্থীদের উচিত এখন নিজের লক্ষ্য স্থির করে পড়াশোনায় মন দেওয়া। অর্থ উপার্জনে এই সপ্তাহ বেশ ফলপ্রসূ হবে।
কর্কট রাশি: সপ্তাহের শুরুতেই বাড়বে অর্থপ্রাপ্তি ও কর্মক্ষেত্রে সুনাম। তবে কিছু গোপন প্রতিদ্বন্দ্বীর কারণে পদোন্নতি আটকে যেতে পারে। বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে শিক্ষার্থীদের জন্য। প্রবীণ জাতক-জাতিকারা সমাজসেবামূলক কাজে অংশ নিয়ে মানসিক প্রশান্তি পাবেন। জলবাহিত রোগ থেকে সাবধান থাকা প্রয়োজন। কৃষিকাজের সঙ্গে যুক্তদের ফসল রক্ষায় সতর্কতা অবলম্বন করতে হবে। পিতা-মাতার আশীর্বাদে সৌভাগ্যের দিক উজ্জ্বল থাকবে। নিজের রাগ বা কঠোর কথাবার্তা থেকে বিরত থাকুন, তা না হলে সম্পর্কের অবনতি হতে পারে।
সিংহ রাশি: অতিরিক্ত খরচের কারণে সঞ্চয়ে ঘাটতি দেখা দিতে পারে। নতুন ব্যবসা শুরু করার সুযোগ আসবে তবে পরিকল্পনা করে এগোনোই শ্রেয়। পারিবারিক দায়িত্বে কিছু চাপ থাকলেও ভাই-বোনদের সঙ্গে আলোচনা করে সমাধান পাবেন। রাস্তা বা ভ্রমণে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে পরিশ্রমের তুলনায় প্রতিদান কিছুটা কম মিলতে পারে। গোপন শত্রুরা সক্রিয় থাকবে বুদ্ধিমত্তায় তাদের এড়িয়ে চলুন। মাতৃকূল থেকে সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। সন্তানদের শিক্ষায় মনোযোগের অভাব দেখা দিতে পারে। বয়স্করা পেটের সমস্যা এড়িয়ে চলার চেষ্টা করুন।
কন্যা রাশি: পারিবারিক কারণে আর্থিক ব্যয়ের সম্ভাবনা থাকলেও পুরনো পাওনা টাকা ফেরত পেয়ে কিছুটা স্বস্তি পাবেন। ব্যবসায়ীদের জন্য সময়টি মিশ্র চাপ বাড়বে, তবে পরিশ্রমের ফলও মিলবে। দূরে থাকা প্রিয়জনের খবর না পেয়ে মানসিক অস্থিরতা হতে পারে। কর্মপ্রার্থীদের জন্য আশার খবর মনোনীত চাকরির সুযোগ আসবে। চিকিৎসক, শিক্ষক ও আইনজীবীরা তাদের কাজে সুনাম অর্জন করবেন। যানবাহন ব্যবহারে সতর্ক থাকুন। পরিবারে ছোটখাটো মতবিরোধকে গুরুত্ব না দিয়ে শান্তি বজায় রাখুন। কর্মজীবনের বাধা ধীরে ধীরে দূর হবে। নিজের জীবনমান উন্নত করতে আত্মবিশ্বাস বাড়ান।
জ্যোতিষীয় পরামর্শ:
এই সপ্তাহে চন্দ্র ও বুধের অবস্থান মানসিক অস্থিরতা ও সিদ্ধান্তহীনতা তৈরি করতে পারে। তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে জ্যোতিষ পরামর্শ নেওয়া শ্রেয়। ধৈর্য ও আত্মবিশ্বাসই হবে আপনার ভাগ্যবদলের মূল চাবিকাঠি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
