IPL 2026 Retaintion List: আইপিএল রিটেনশনে চমক দিল কেকেআর! গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছেড়ে দিল তারা

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: আসন্ন আইপিএলের আগে বড় সিদ্ধান্ত নিলো কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ম্যানেজমেন্ট । বহুদিনের সম্পর্ক ছিন্ন করে আন্দ্রে রাসেলকে (Andre Russel) বিদায় জানাল কলকাতা নাইট রাইডার্স। শনিবার প্রকাশিত রিটেনশন তালিকায় নেই এই তারকা অলরাউন্ডারের নাম। পাশাপাশি বাদ পড়েছেন ২৩.৭৫ কোটি টাকার ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ারও। লিগ শুরুর আগে এই দুই গুরুত্বপূর্ণ নাম তালিকা থেকে বাদ পড়ায় নতুন করে দলের পরিকল্পনা নিয়ে আলোচনার ঝড় উঠেছে।

২০১৪ সালে কেকেআর দলে যোগ দেন রাসেল। টানা দশ বছর নাইট জার্সিতে খেললেও শেষ কয়েক মরশুমে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স দিতে পারেননি তিনি। গত বারের মেগা নিলামে তাঁকে ছেড়ে দেওয়ার জল্পনা থাকলেও শেষ মুহূর্তে ধরে রাখা হয়েছিল দলে। কিন্তু গত মরশুমে ধারাবাহিকভাবে প্রথম একাদশে থেকেও দলের বোঝা হয়ে উঠছিলেন বলে মত কর্তাদের। ফলে ছোট নিলামের আগে তাঁকে রিলিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইপিএলে (IPL) রাসেলের ঝুলিতে রয়েছে ১৪০ ম্যাচে ২৬৫১ রান ও ১২৩ উইকেট—চেন্নাইয়ের বিরুদ্ধে ৮৮ রান ও মুম্বইয়ের বিরুদ্ধে ৫/১৫ তাঁর সেরা পরিসংখ্যান।ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) নিয়েও একই পথ নিল কেকেআর। ২০২১ মরশুমে হঠাৎ উত্থান এবং ফাইনালে দলের পৌঁছনোর নেপথ্য নায়ক হওয়া সত্ত্বেও পরে সে ছন্দ আর বজায় রাখতে পারেননি। গত বছর নিলামে অতিরিক্ত দামে কিনে নেওয়া হলেও পারফরম্যান্স হতাশাজনক হওয়ায় তাঁকেও ছেড়ে দিয়ে দলের পুঁজি বাড়ানোর পথ বেছে নিয়েছে দল। এবার নিলামে তাঁকে ফের তুললেও দাম অনেকটাই কমতে পারে বলেই ধারণা।

বিদেশি কোটায়ও বড় রদবদল—মইন আলি, অনরিখ নোখিয়া, কুইন্টন ডি’কক, রহমানুল্লাহ গুরবাজ ও স্পেন্সার জনসন—সবাইকে ছেড়ে দিয়েছে কেকেআর । নতুন মরশুমের আগে সম্পূর্ণ নতুন কৌশলেই নামছে তারা। তাছাড়া দিল্লি, পাঞ্জাব, চেন্নাইও কিছু বড় নাম ছেড়ে দিয়েছে।

আরও পড়ুন:Vidyasagar Setu:রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতুতে, চলবে মেরামত

আইপিএল ২০২৬ নিলামের আগে দলগুলোর রিটেনশন তালিকা:   

যেসব খেলোয়াড়দের ধরে রাখলো কেকেআর:

রিঙ্কু সিং, অঙ্গকৃষ রঘুবংশী, রভম্যান পাওয়েল, অজিঙ্ক রাহানে, মনীশ পাণ্ডে, সুনীল নারিন, রমনদীপ সিং, অনুকূল রায়, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, বৈভব আরোরা, উমরান মালিক।

যেসব খেলোয়াড়দের ছেড়ে দিল কেকেআর:

আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, মইন আলি, কুইন্টন ডি কক, রহমানুল্লাহ গুরবাজ, লুভনিথ সিসোদিয়া, চেতন সাকারিয়া, আনরিখ নর্টজে, স্পেন্সার জনসন।

ট্রেড-আউট:

মায়াঙ্ক মারকন্ডে।

 

পাঞ্জাব কিংসের (Punjab Kings) রিটেনশন তালিকা:

যেসব খেলোয়াড়দের ধরে রাখলো পাঞ্জাব কিংস:

শ্রেয়স আইয়ার, নেহাল ওয়াধেরা, প্রিয়াংশ আর্য, শশাঙ্ক সিং, পয়লা অবিনাশ, হরনূর পন্নু, মুশির খান, প্রভসিমরন সিং, বিষ্ণু বিনোদ, মার্কাস স্টোইনিস, মার্কো জেনসেন, অজমাতুল্লাহ ওমরজাই, সূর্যাংশ শেঠগে, মিচেল ওয়েন, অর্শদীপ সিং, বৈশাখ বিজয়কুমার, যশ ঠাকুর, জেভিয়ার বার্টলেট, লকি ফার্গুসন, যুজবেন্দ্র চাহাল, হরপ্রীত ব্রার।

যেসব খেলোয়াড়দের ছেড়ে দিল পাঞ্জাব:

জস ইংলিশ, অ্যারন হার্ডি, গ্লেন ম্যাক্সওয়েল, কুলদীপ সেন, প্রভীন দুবে।

দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) রিটেনশন তালিকা: 

যেসব খেলোয়াড়দের ধরে রাখলো দিল্লি ক্যাপিটালস:

ট্রিস্টান স্টাবস, সমীর রিজভি, করুণ নায়ার, কে এল রাহুল, অভিষেক পোড়েল, অক্ষর প্যাটেল, আশুতোষ শর্মা, বিপ্রাজ নিগম, মাধব তিওয়ারি, ত্রিপুরানা বিজয়, অজয় মণ্ডল, কুলদীপ যাদব, মিচেল স্টার্ক, টি নটরাজন, মুকেশ কুমার, দুষ্মন্ত চামিরা।

যেসব খেলোয়াড়দের ছেড়ে দিল দিল্লি:

ফাফ ডু প্লেসিস, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, সেদিকুল্লাহ অটল, মন্বন্ত কুমার, মোহিত শর্মা, দর্শন নালকণ্ডে।

ট্রেড-আউট:

ডোনোভান ফেরেইরা।

গুজরাট টাইটান্সের রিটেনশন তালিকা: 

যেসব খেলোয়াড়দের ধরে রাখলো গুজরাট টাইটান্স:

শুভমান গিল, সাই সুদর্শন, কুমার কুশাগ্র, অনুজ রাওয়াত, জস বাটলার, নিশান্ত সিন্ধু, ওয়াশিংটন সুন্দর, আরশাদ খান, শাহরুখ খান, রাহুল তেওটিয়া, কাগিসো রাবাদা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, ইশান্ত শর্মা, গুরনূর সিং ব্রার, রশিদ খান, মানভ সুথার, সাই কিশোর, জয়ন্ত যাদব।

যেসব খেলোয়াড়দের ছেড়ে দিল গুজরাট:

দাসুন শনকা, মহীপাল লোমরোর, করিম জনত, জেরাল্ড কোয়েৎজে, কুলবন্ত খেজরোলিয়া।

রাজস্থান রয়্যালসের রিটেনশন তালিকা 

যেসব খেলোয়াড়দের ধরে রাখলো রাজস্থান রয়্যালস:

যশস্বী জয়সওয়াল, শিমরন হেটমায়ার, বৈভব সূর্যবংশী, শুভম দুবে, লুহান ড্রে-প্রিটোরিয়াস, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, জোফ্রা আর্চার, তুষার দেশপাণ্ডে, সন্দীপ শর্মা, যুধবীর সিং, কওয়েন মাফাকা, নান্দ্রে বার্গার।

যেসব খেলোয়াড়দের ছেড়ে দিল রাজস্থান:

কুনাল সিং রাঠৌর, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, ফজলহক ফারুকি, আকাশ মাধওয়াল, অশোক শর্মা, কুমার কার্তিকেয়।

ট্রেড-ইন:

রবীন্দ্র জাডেজা, ডোনোভান ফেরেইরা, স্যাম কারান।

ট্রেড-আউট:

নীতিশ রানা, সঞ্জু স্যামসন।

লখনউ সুপার জায়ান্টসের রিটেনশন তালিকা

যেসব খেলোয়াড়দের ধরে রাখলো লখন‌উ সুপার জায়ান্টস:

ঋষভ পন্থ, নিকোলাস পুরান, আয়ুষ বদোনি, আব্দুল সামাদ, এডেন মারক্রম, ম্যাথিউ ব্রিৎজকে, হিম্মত সিং, মিচেল মার্শ, শাহবাজ আহমেদ, অর্শিন কুলকার্নি, মায়াঙ্ক যাদব, আবেশ খান, মহসিন খান, মনিমরণ সিদ্ধার্থ, দিগ্বেশ রাঠি, প্রিন্স যাদব, আকাশ সিং।

যেসব খেলোয়াড়দের ছেড়ে দিল লখন‌উ:

আরিয়ান জুয়েল, ডেভিড মিলার, যুবরাজ চৌধারি, রাজবর্ধন হাঙ্গারগেকার, আকাশ দীপ, রবি বিষ্ণোই।

ট্রেড-ইন:

অর্জুন তেন্ডুলকর, মহম্মদ শামি।

ট্রেড-আউট:

শার্দুল ঠাকুর।

সানরাইজার্স হায়দরাবাদের রিটেনশন তালিকা

যেসব খেলোয়াড়দের ধরে রাখলো সানরাইজার্স হায়দ্রাবাদ:

ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, অনিকেত ভার্মা, স্মরণ রবিচন্দ্রন, ইশান কিষাণ, হেনরিক ক্লাসেন, নিতীশ কুমার রেড্ডি, হর্ষ দুবে, কামিন্দু মেন্ডিস, হর্ষল প্যাটেল, ব্রাইডন কার্স, প্যাট কামিন্স, জয়দেব উনাদকাট, ঈশান মালিঙ্গা, জিশান আনসারি।

যেসব খেলোয়াড়দের ছেড়ে দিল হায়দ্রাবাদ:

অভিনব মনোহর, অথর্ব তাইড়ে, সচিন বেবি, উইয়ান মুল্ডার, সিমরজিৎ সিং, রাহুল চাহার, অ্যাডাম জাম্পা।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রিটেনশন তালিকা 

যেসব খেলোয়াড়দের ধরে রাখলো আরসিবি:

রজত পতিদার, বিরাট কোহলি, দেবদূত পড়িক্কল, ফিল সল্ট, জিতেশ শর্মা, ক্রুনাল পাণ্ড্য, স্বপনিল সিং, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, জেকব বেথেল, জশ হ্যাজলেউড, যশ দয়াল, ভুবনেশ্বর কুমার, নুয়ান তুষারা, রসিখ সালাম, অভিনন্দন সিং, সুয়শ শর্মা।

যেসব খেলোয়াড়দের ছেড়ে দিল আরসিবি:

লিয়াম লিভিংস্টোন, স্বস্তিক চিকারা, মায়াঙ্ক আগরওয়াল, টিম সেইফার্ট, মনোজ ভাণ্ডাগে, লুঙ্গি এনগিডি, ব্লেসিং মুজারাবানি, মোহিত রাঠি।

মুম্বই ইন্ডিয়ান্সের রিটেনশন তালিকা 

যেসব খেলোয়াড়দের ধরে রাখলো মুম্ব‌ই:

রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, রবিন মিন্‌জ, রায়ান রিকেলটন, হার্দিক পাণ্ড্য, নমন ধীর, মিচেল স্যান্টনার, উইল জ্যাকস, করবিন বশ, রাজ বাওয়া, ট্রেন্ট বোল্ট, জসপ্রিত বুমরাহ, দীপক চাহার, অশ্বিনী কুমার, রঘু শর্মা, আল্লাহ গজনফর।

যেসব খেলোয়াড়দের ছেড়ে দিল মুম্ব‌ই:

এস রাজু, রিস টোপলি, কে এল শ্রিজিৎ, কর্ণ শর্মা, বিভন জ্যাকব, মুস্তাফিজুর রহমান, লিজাড উইলিয়ামস, ভিগ্নেশ পুত্থুর।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

চেন্নাই সুপার কিংসের রিটেনশন তালিকা

যেসব খেলোয়াড়দের ধরে রাখলো সিএসকে:

রুতুরাজ গায়কোয়াড়, আয়ূষ মাথরে, ডেওয়াল্ড ব্রেভিস, মহেন্দ্র সিং ধোনি, উর্ভিল প্যাটেল, শিবম দুবে, জেমি ওভারটন, রামকৃষ্ণ ঘোষ, নূর আহমেদ, খালেদ আহমেদ, অংশুল কম্বোজ, গুরজপনীত সিং, নাথন এলিস, শ্রেয়স গোপাল, মুকেশ চৌধুরি।

যেসব খেলোয়াড়দের ছেড়ে দিল সিএসকে:

রচিন রবীন্দ্র, দীপক হুডা, বিজয় শঙ্কর, শেখ রশীদ, কমলেশ নাগারকোটি, মাথিশা পাথিরানা, রাহুল ত্রিপাঠী, বংশি বেদী, সি আন্দ্রে সিদ্ধার্থ, ডেভন কনওয়ে।

আইপিএল ২০২৬ মিনি নিলামের জন্য উপলব্ধ পার্স এবং খালি স্লট:

কলকাতা নাইট রাইডার্স

উপলব্ধ পার্স: ৬৪.৩ কোটি

খালি স্লট: ১৩ (ছ’জন বিদেশি)

মুম্ব‌ই ইন্ডিয়ান্স

উপলব্ধ পার্স: ২.৭৫ কোটি

খালি স্লট: ৫ (একজন বিদেশি)

রাজস্থান রয়্যালস 

উপলব্ধ পার্স: ১৬.০৫ কোটি

খালি স্লট: ৯ (একজন বিদেশি)

লখন‌উ সুপার জায়ান্টস

উপলব্ধ পার্স: ২২.৯৫ কোটি

খালি স্লট: ৬ (চারজন বিদেশি)

গুজরাট টাইটান্স

উপলব্ধ পার্স: ১২.৯ কোটি

খালি স্লট: ৫ (চারজন বিদেশি)

দিল্লি ক্যাপিটালস 

উপলব্ধ পার্স: ২১.৮ কোটি

খালি স্লট: ৮ (পাঁচজন বিদেশি)

সানরাইজার্স হায়দ্রাবাদ 

উপলব্ধ পার্স: ২৫.৫০ কোটি

খালি স্লট: ১০ (দু’জন বিদেশি)

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

উপলব্ধ পার্স : ১৬.৪ কোটি

খালি স্লট: ৮ (দু’জন বিদেশি)

পাঞ্জাব কিংস

উপলব্ধ পার্স: ১১.৫ কোটি

খালি স্লট: ৪ (দু’জন বিদেশি)

চেন্নাই সুপার কিংস

উপলব্ধ পার্স: ৪৩.৪ কোটি

খালি স্লট: ৯ (চারজন বিদেশি)