নিউজ পোল ব্যুরো: ইরান (Iran) ভারতের জন্য ভিসামুক্ত প্রবেশাধিকার সম্পূর্ণ বন্ধের ঘোষণা দিয়েছে। দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা দেশটি জানিয়েছে, ২২ নভেম্বর থেকে ইরান সফর বা ট্রানজিটের জন্য ভারতীয় নাগরিকদের বাধ্যতামূলকভাবে ভিসা (VISA) নিতে হবে। এই পদক্ষেপকে দেশটি ‘নিরাপত্তা নিশ্চিতকরণ’ ও ‘অপরাধ প্রতিরোধ’ হিসেবে ব্যাখ্যা করেছে। ইরান (Iran) প্রশাসন জানিয়েছে, ভিসামুক্ত সুবিধা কাজে লাগিয়ে কিছু অপরাধচক্র ভারতীয় নাগরিকদের প্রতারণা ও মানবপাচারের ফাঁদে ফেলে আসছিল। বহু মানুষকে চাকরি বা থাকার প্রলোভন দেখিয়ে ইরানে নিয়ে যাওয়া হতো। পরে তাদের অপহরণ করে মোটা পরিমাণ মুক্তিপণ আদায় করা হতো। এমন একাধিক ঘটনার নজরেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: Sheikh Hasina: ‘উদারচেতা হাসিনার সঙ্গে প্রহসন’, ঢাকার রায়ের তীব্র নিন্দা শুভেন্দুর
ভারতের বিদেশমন্ত্রণালয়ও সতর্কতা জারি করেছে। ভারতীয় নাগরিকদের নির্দেশ দেওয়া হয়েছে, কোনো এজেন্টের প্রলোভনে যেন তারা না পড়ে এবং ভ্রমণের আগে যথাযথ যাচাই-বাছাই করে নিক। ভিসা ছাড়ের সুবিধা থাকলেও অপরাধচক্রের ফাঁদ এড়াতে এখন থেকে উচ্চ সতর্কতা প্রয়োজন। ইরান (Iran) আগে দ্বিপাক্ষিক সম্পর্ক ও পর্যটন সম্প্রসারণের জন্য ভারতীয়দের ভিসামুক্ত সুবিধা দিত। প্রতিবছর হাজার হাজার ভারতীয় পর্যটক দেশটিতে বেড়াতে যেতেন। তবে একের পর এক প্রতারণা ও মানবপাচারের ঘটনা সামনে আসার পর এ সুবিধা বন্ধ করা হলো।
বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ ভারত-ইরান সম্পর্ককে প্রভাবিত করবে না, বরং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে। পাশাপাশি, পর্যটক ও যাত্রীরা এখন থেকে ভিসার জন্য পূর্বপ্রস্তুতি নিতে বাধ্য হবেন। এ বিষয়ে ইরানের কূটনৈতিক সূত্র জানিয়েছে, এই নতুন নিয়ম ‘দুর্নীতি ও অপরাধচক্রের ঝুঁকি কমানোর জন্য’ প্রণীত।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
