নিউজ পোল ব্যুরো: বছর ঘুরে আবার ফিরে এসেছে জন্মদিন। কিন্তু এই জন্মদিন যেন আগের কোনও বছরের মতো নয়। কারণ যাকে কেন্দ্র করে এত আবেগ, যার জন্মদিনে ভরে উঠত ভক্তমহল—তিনি আর নেই। মাত্র দু’মাস আগে অকালে চলে গিয়েছেন অসামান্য সঙ্গীত প্রতিভা জুবিন গর্গ (Zubeen Garg)। তার মৃত্যুের পরে এটাই প্রথম জন্মদিন। আর সেই দিনটিতে তাকে স্মরণ করে আবারও শ্রদ্ধায় মাথা নত করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamta Banerjee)। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান অসমের নন্দনকানন, বহু ভাষার খ্যাতনামা সঙ্গীতশিল্পী জুবিন গর্গ। তার মৃত্যুকে ঘিরে আজও অনেক প্রশ্ন, সন্দেহ, ধোঁয়াশা রয়ে গিয়েছে। নিছক দুর্ঘটনা, নাকি নেপথ্যে ঘোর অন্ধকার ষড়যন্ত্র—তা নিয়ে নানা মহলে এখনও কাটাছেঁড়া চলছে। কিন্তু বিতর্কের ঊর্ধ্বে রয়েছে একটাই সত্য—জুবিন গর্গের (Zubeen Garg) মতো বিস্ময় প্রতিভার মৃত্যু ভারতীয় সঙ্গীত জগতের অপুরণীয় ক্ষতি। তার মৃত্যুসংবাদ জানার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় ‘ভাই’ সম্বোধন করে শোকবার্তা পাঠিয়েছিলেন। সেই আবেগ এখনও অক্ষত।
আরও পড়ুন : Weather Update : দক্ষিণবঙ্গে আবহাওয়ার নতুন ‘গেম’ শুরু,কেমন যাবে দিনের তাপমাত্রা?জানুন আজকের আপডেট
দু’মাস পর তার জন্মদিনেও সেই স্মৃতি আবার ফিরে এল। মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী (Mamta Banerjee) তার এক্স হ্যান্ডেলে একটি সংক্ষিপ্ত বার্তা শেয়ার করেন—কিন্তু সেই কয়েকটি শব্দেই ফুটে ওঠে গভীর শ্রদ্ধা, ভালবাসা ও প্রিয়জন হারানোর যন্ত্রণা। মমতার বার্তা—
‘বিখ্যাত বহুমুখী সঙ্গীত প্রতিভা জুবিন গর্গকে (Zubeen Garg) তার জন্মদিনে স্মরণ করছি। তার সুর সমস্ত সীমা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত বিস্তৃত।’
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
আসলে জুবিন গর্গের (Zubeen Garg) মতো শিল্পীরা কোনও ভাষা, কোনও ভৌগোলিক সীমারেখা বা সংস্কৃতির গণ্ডিতে আবদ্ধ থাকেন না। বাংলা, অসমিয়া, হিন্দি—অসংখ্য ভাষায় তার কণ্ঠ ছুঁয়ে গেছে মানুষের হৃদয়। জুবিন (Zubeen Garg) ছিলেন আবেগের দূত, মানুষের জীবনের সঙ্গী। তাই পার্থিব জীবন শেষ হলেও তার সুর, তার গান, তার ব্যক্তিত্ব এখনও অনুরাগীদের মনে অমলিন হয়ে আছে। জন্মদিনে তাকে স্মরণ করা মানে শুধু একজন শিল্পীকে মনে করা নয় একটি যুগকে, একটি সুরকে, একটি অনির্বচনীয় অনুভূতিকে সম্মান জানানো। জুবিন গর্গ (Zubeen Garg) নেই, কিন্তু তার সৃষ্টি আছে-আর সেখানেই তার অমরত্ব।
