নিউজ পোল ব্যুরো: মাওবাদী (Maoist) আন্দোলন নির্মূলের পথে বড় সাফল্য এসেছে নিরাপত্তা বাহিনীর (Security Forces)। দীর্ঘদিন ধরেই ভারতের অন্ধ্রপ্রদেশ (Andhrapradesh), ছত্তিশগড় (Chattisgarh) ও তেলেঙ্গানা (Telengana) রাজ্যে নাশকতার মূল পরিকল্পনাকারী হিসেবে পরিচিত কুখ্যাত মাওবাদী নেতা মাদভি হিদমা অবশেষে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন। অর্ধশতাধিক লাখ টাকার মাথার দাম ধার্য করা হয়েছিল এই শীর্ষ নেতার জন্য। তার মৃত্যু নিরাপত্তা বাহিনীর জন্য বড় স্বস্তি এনে দিয়েছে।
আরও পড়ুন: Iran: অপরাধ প্রতিরোধে কঠোর পদক্ষেপ, ইরানে যাওয়ার জন্য এবার বাধ্যতামূলক ভিসা
অন্ধ্রপ্রদেশ পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে হিদমার অবস্থান জানতে পেরে সোমবার সকালে অভিযান শুরু করা হয়। অভিযানটি আল্লুরি সিতারামারাজু জেলার জঙ্গল এলাকায় পরিচালিত হয়। গোলাগুলিতে হিদমাসহ অন্তত ছয়জন মাওবাদী (Maoist) নিহত হয়। পুরো এলাকা ঘিরে তল্লাশি অভিযান চলেছে।
১৯৮১ সালে মধ্যপ্রদেশের (Madhyapradesh) সুকমায় জন্ম নেওয়া হিদমা পিপলস লিবারেশন গেরিলা আর্মির একটি ব্যাটালিয়নের প্রধান ছিলেন এবং সিপিআই মাওবাদীদের (Maoist) কেন্দ্রীয় কমিটির একমাত্র উপজাতি সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। নিরাপত্তা বাহিনীর উপর একাধিক নাশকতার পরিকল্পনার জন্য তিনি পরিচিত। ২০১০ সালে দান্তেওয়াড়ায় ৭৬ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু, ২০১৩ সালে ঝিরাম ঘাটিতে ২৭ জনের মৃত্যুর ঘটনায় তার মূল অবদান ছিল। ২০২১ সালে সুকমা-বিজাপুরে ২২ জওয়ানের মৃত্যু থেকেও তার হাত ছিল বলে জানা গেছে।
এর আগে, হিদমার স্ত্রীও মাওবাদী কমান্ডার হিসেবে নিহত হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ২০২৬ সালের মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদ সম্পূর্ণ নির্মূল করা হবে। গত কয়েক মাসে ছত্তিশগড়, মহারাষ্ট্রসহ বিভিন্ন রাজ্যে শতাধিক মাওবাদী আত্মসমর্পণ করেছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যারা হিংসাত্মক কর্মকাণ্ড ত্যাগ করে মূল স্রোতে ফিরছেন তাদের স্বাগত, কিন্তু যারা বন্দুক চালিয়ে যাবে, তাদের নিরাপত্তা বাহিনী মোকাবিলার জন্য প্রস্তুত। মাদভি হিদমার মৃত্যুর সঙ্গে ভারতের মাওবাদ নির্মূলের প্রচেষ্টা আরও দৃঢ় হয়েছে। নিরাপত্তা বাহিনী আশাবাদী, এই কার্যক্রমের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় সন্ত্রাসবাদ ও নাশকতা থেকে মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
