Jeetu Kamal: ছোটপর্দায় ইতি টানলেন অভিনেতা জীতু ‘চিরদিনই তুমি যে আমার’-এর পর আর ধারাবাহিকে নয়

পেজ 3

নিউজ পোল ব্যুরো: ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’–এ আকস্মিক নায়িকা পরিবর্তনের পরেই সামনে এল আরও বড় খবর। শিল্পী জীতু (Jeetu Kamal) শনিবার সকালে সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন, এই ধারাবাহিকই তাঁর শেষ টেলিভিশন প্রজেক্ট। ছোটপর্দায় আর ফিরবেন না তিনি। নতুন নায়িকা শিরিন পাল যোগ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই এই সিদ্ধান্ত প্রকাশ্যে এনে নড়েচড়ে বসেছেন দর্শক ও ইন্ডাস্ট্রি–সংশ্লিষ্টরা।

আরও পড়ুন:Joy Goswami: সুস্থতার পথে কবি জয় গোস্বামী তিন দফা অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন কবি

জীতু (Jeetu Kamal) কেন এমন বড় সিদ্ধান্ত নিলেন? সাম্প্রতিক ঘটনাচক্র অনুযায়ী, তাঁর সহশিল্পী দিতিপ্রিয়া রায়ের সঙ্গে দীর্ঘদিন ধরেই কলহ চলছিল। প্রথম দফার মনোমালিন্য মিটলেও পরবর্তী পর্যায়ের ঝামেলা তীব্র রূপ নেয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে শেষ পর্যন্ত ধারাবাহিক ছেড়ে দেন দিতিপ্রিয়া। সেই সংঘাতই কি জীতুর সিদ্ধান্তে ভূমিকা রেখেছে? নাকি তিনি ভবিষ্যতে সম্পূর্ণ মনোনিবেশ করতে চান চলচ্চিত্র বা ওয়েব সিরিজে—ইত্যাদি প্রশ্ন উঠছে। কারণ শোনা গেছে, এই ধারাবাহিকের জন্য নাকি একাধিক ছবির সুযোগ হাতছাড়া হয়েছে তাঁর। এই প্রসঙ্গে অভিনেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও ফোন বা বার্তায় সাড়া মেলেনি। শনিবার সকালে প্রকাশিত ভিডিয়োবার্তায় জীতু (Jeetu Kamal) জানান, “আমার নামের পাশে ‘অভিনেতা’ লেখার সাহস দর্শকই জুগিয়েছেন। তাই এই সিদ্ধান্ত তাঁদের জানানো জরুরি।” তিনি স্পষ্ট করে দেন, ‘চিরদিনই তুমি যে আমার’–ই তাঁর শেষ ধারাবাহিক। এর পরে আর তিনি টেলিভিশনে কাজ করবেন না।

জীতু (Jeetu Kamal) আরও বলেন, এই ধারাবাহিককে ঘিরে চ্যানেল ও প্রযোজনা সংস্থা বড় ঝুঁকি নিয়েছে। তিনি সেই চ্যালেঞ্জকে সম্মান করেন এবং যুক্ত সকলের প্রতি কৃতজ্ঞ। ধারাবাহিক বন্ধ হলে যে বহু টেকনিশিয়ানের ক্ষতি হবে, তা উপলব্ধি করেই তিনি শেষ দিন পর্যন্ত দলের সঙ্গে থাকবেন বলে জানান। নতুন নায়িকা শিরিন পালের জন্যও দর্শকের কাছে সমর্থন কামনা করেছেন তিনি—“ওঁকে ভালবেসে গ্রহণ করুন,” অনুরোধ অভিনেতার। সবশেষে জীতু (Jeetu Kamal) স্বীকার করেন, সবাই তাঁর সিদ্ধান্তে খুশি হবেন না। তবু তিনি নিজের পথেই চলবেন। ভবিষ্যতের লড়াই জয়ের জন্য দর্শকের আশীর্বাদ কামনা করেছেন অভিনেতা—জীবনের নতুন অধ্যায় শুরু করার আগে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole