Virat Kohli Fans: ইডেন-রাঁচি-রায়পুর, বিরাটকে ছোয়ার জন্য গ্রেপ্তারিতে নো কেয়ার

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: লোকটার বয়স ৩৭। কিন্তু এই ৩৭-এও লোকটা এমনভাবে ব্যাট চালাচ্ছেন যেন মনে হচ্ছে তিনি বছর ২৫-এই আটকে আছেন। দিন যত এগোচ্ছে বিরাট কোহলির (Virat Kohli) ফ্যান ফলোয়িং তত বাড়ছে। যারা বলছিলেন তার খেলা ছেড়ে দেওয়া উছিত পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করে তাদের মুখ বন্ধ করিয়ে দিয়েছেন। এক সময় বিশ্বের অনেক বড় বড় ক্রীড়া ব্যাক্তিত্বদের পিছনে ফেলে দিয়েছিলেন জনপ্রিয়তার নিরিখে। এখনও তার জনপ্রিয়তায় কোনও ভাটা পড়েনি। তাকে নিয়ে ফ্যানদের উন্মাদনা একই আছে। শহর বদলায়, দিন পাল্টায়, কিন্তু বিরাট কোহলির প্রতি ভক্তদের আবেগ একই থাকে। ইডেন থেকে রাঁচি, এবার রায়পুরেও দেখা গেল সেই দৃশ্য। কিং কোহলিকে একটিবার ছুঁয়ে দেখার জন্য নিরাপত্তা বেষ্টনী ভেঙে মাঠে ঢুকে পড়লেন এক যুবক ভক্ত। সদ্য সেঞ্চুরি পূর্ণ করা বিরাটের পায়ে লুটিয়ে পড়লেন তিনি।

আরও পড়ুন:East Bengal vs Punjab FC Super Cup Semifinal : ইস্টবেঙ্গলকে কি ভয় পাচ্ছে পাঞ্জাব এফসি? অনুশীলন নিয়ে চুড়ান্ত গোপনীয়তা

এর আগে আইপিএলের উদ্বোধনী ম্যাচে ইডেনে বিরাটের পা ধরে প্রণাম করেছিলেন বর্ধমানের তরুণ ঋতুপর্ণ পাখিরা (Rituparno Pakhira)। পরে তাঁকে গ্রেপ্তার করা হয় ‘ক্রিমিনাল ট্রেসপাসিং’-এর অভিযোগে। গত রবিবার রাঁচিতেও একই ঘটনা ঘটে। বিরাটের ৫২তম আন্তর্জাতিক সেঞ্চুরির পর মাঠে ঢুকে পড়েন শৌভিক মুর্মু (Sovik Murmu) নামে এক তরুণ। সেও বিরাটের পায়ে পড়ে প্রণাম করেন এবং পরে গ্রেপ্তার হন।

কিন্তু গ্রেপ্তারি বা জেলে রাত কাটানো-কোনওকিছুতেই ভয় পাচ্ছেন না বিরাটের ভক্তরা। বুধবার রায়পুরে বিরাটের ৮৪তম আন্তর্জাতিক সেঞ্চুরির পর আবারও এক ভক্ত মাঠে ঢুকে পড়েন। মার্কো জানসেনের ডেলিভারিতে সিঙ্গল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট। ওভার শেষে জলপানের বিরতির সময়েই ওই যুবক মাঠে ঢুকে তাঁর পা জড়িয়ে ধরেন। পরে নিরাপত্তারক্ষীরা তাঁকে সরিয়ে নিয়ে যান। ক্রিকেটপ্রেমীদের এমন আবেগ দেখে আপ্লুত অনেকেই।

প্রসঙ্গত, দেশের মাটিতে টানা জোড়া সেঞ্চুরি বিরাট কোহলির। রাঁচিতে প্রোটিয়াদের বিরুদ্ধে ৫২-তম সেঞ্চুরি করেছিলেন বিরাট। এবার রায়পুরেও সেঞ্চুরি করলেন কিং কোহলি। ৫৩-তম সেঞ্চুরি হাঁকালেন বিরাট।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

আন্তর্জাতিক ক্রিকেটে ৮৪ নম্বর সেঞ্চুরি করে ফেললেন কোহলি। সমানে কেবল সেঞ্চুরির সেঞ্চুরি করা সচিন তেন্ডুলকর। টানা দু’টি এক দিনের ম্যাচে শতরান করলেন কোহলি। তিনি শতরান পূর্ণ করলেন ৯০ বলে। শচিনের (Sachin Tendulkar) থেকে এখন ১৬ ধাপ পিছনে বিরাট। যদিও বিরাটের শতরান কাজে এল না। দক্ষিণ আফ্রিকা ৪উইকেটে ভারতকে হারায়।