নিউজ পোল ব্যুরো: ঢাকে কাঠি পড়ে গেল বিশ্বের সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতার। কাউনডাউন শুরু। মাত্র ১৮৮ দিন পর ১১ জুন পর্দা সরবে দ্য ‘গ্রেট শো অন আর্থের’। আর সেই প্রতীক্ষার মাঝে ওয়াশিংটন ডিসির ঝলমলে অনুষ্ঠানে ঘোষণা হয়ে গেল বিশ্বকাপের গ্রুপ ড্র। ঠান্ডা হাওয়া উপেক্ষা করে জন এফ কেনেডি সেন্টারে হাজির ছিলেন সাংবাদিক, তারকা ও অতিথিরা। মঞ্চে পরিবেশনা করেন অ্যান্ড্রেয়া বোচেল্লি, উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো (Gianni infantino)। সঞ্চালনায় ছিলেন সুপারমডেল হাইডি ক্লুম ও কেভিন হার্ট। অফিসিয়াল অ্যান্থেম ‘ডিজায়ার’ পরিবেশন করেন নিকোল শেরজিঙ্গার ও রবি উইলিয়ামস।
আরও পড়ুন:Smriti Mandhanna Marriage controversy : নতুন করে আলোচনায় স্মৃতি, আঙুলে নেই বাগদানের আংটি
অনুষ্ঠানের বিশেষ মুহূর্ত— আন্তর্জাতিক শান্তি উদ্যোগের জন্য ডোনাল্ড ট্রাম্প পেলেন প্রথম ‘ফিফা পিস অ্যাওয়ার্ড’। এরপর ট্রাম্প (Donald Trump), মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাউম ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ড্র সম্পন্ন করেন। বিশ্বকাপের ট্রফি নিয়ে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni)।

প্রথমবার ৪৮ দলের বিশ্বকাপে ম্যাচ হবে। আয়োজক দেশ মেক্সিকো, কানাডা ও আমেরিকা যথাক্রমে পড়েছে গ্রুপ A, B ও C-তে। উদ্বোধনী ম্যাচ মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা— যা ফিরিয়ে আনছে ২০১০ সালের স্মৃতি। তুলনামূলক সহজ গ্রুপ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, যেখানে রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডন। ব্রাজিলের গ্রুপ অপেক্ষাকৃত কঠিন— প্রতিপক্ষ মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি।
রোনাল্ডোর শেষ বিশ্বকাপ ঘিরে উত্তেজনা তুঙ্গে। পর্তুগাল গ্রুপ ‘কে’-তে রয়েছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) তাঁর প্রথম বিশ্বকাপ শিরোপার খোঁজে ষষ্ঠবারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে আসছেন। বিশ্বকাপে পর্তুগালের সেরা পারফরম্যান্স ছিল ‘১৯৬৬ সালে, তৃতীয় স্থান অর্জন। এরপর ২০০৬ সালে, তারা সেমিফাইনালেও পৌঁছয়। এবার তাদের সামনে রয়েছে শক্তিশালী কলম্বিয়া ও বিশ্বকাপে প্রথমবারের মতো থাকা উজবেকিস্তান। কলম্বিয়া বাধা টপকে যেতে পারলে, গ্রুপে প্রথম স্থান নিশ্চিত হতে পারে পর্তুগালের (Portugal)। তাই এইভাবে যদি পর্তুগাল এবং আর্জেন্টিনা (Argentina) উভয়ই গ্রুপ পর্বে প্রথম স্থান অধিকার করে এবং তারপরে রাউন্ড অফ ৩২ ও প্রি-কোয়ার্টার ফাইনালে জয় পায়, তাহলে তারা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে।
যদি এমনটা হয়, তবে হয় মেসির দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন অথবা ক্রিশ্চিয়ানোর প্রথম বিশ্বকাপ জেতার লক্ষ্য কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে যাবে। এটি দুজনের জন্যই শেষ বিশ্বকাপ ম্যাচও হতে পারে। নাহলে গ্রুপ পর্বের অবস্থানে পরিবর্তন আসতে হবে। বর্তমান ফর্ম বিবেচনা করলে সেই সম্ভাবনা অনেকটাই কম। তবে এটি ফুটবল বিশ্বকাপ, এখানে যেকোনও কিছুই ঘটতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
অন্যদিকে, ফ্রান্স ও নরওয়ের ম্যাচ হতে চলছে গ্রুপ পর্বের সব থেকে হাইভোল্টেজ ম্যাচ। যেখানে মুখোমুখি হবে বর্তমান সময়ের তুই মহাতারকা হাল্যান্ড ও এমবাপে।
