নিউজ পোল ব্যুরো: ১১ ডিসেম্বর, পৌষ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে গঠিত হতে চলেছে একাধিক শুভ জ্যোতিষীয় সংযোগ। বৃহস্পতিবারের (Thursday Astrology) অধিপতি ভগবান বিষ্ণুর কৃপা এই দিনে (Thursday Astrology) স্বাভাবিকভাবেই প্রবল থাকে। চন্দ্রের অবস্থান থাকবে সিংহ রাশিতে, যা বৃহস্পতির দৃষ্টিতে এসে তৈরি করবে বসুমান যোগ। একই সঙ্গে বৃহস্পতি ও মঙ্গলের সমসপ্তক অবস্থান গঠন করছে শক্তিশালী সমসপ্তক যোগ। উপরন্তু পূর্বফাল্গুনী নক্ষত্রের স্পর্শে গঠিত হচ্ছে প্রীতি যোগ, যা সামগ্রিকভাবে শারীরিক, মানসিক ও বস্তুগত উন্নতিতে সহায়ক। এই গ্রহগত অবস্থান বিশেষভাবে উপকার বয়ে আনবে মেষ, বৃষ, কন্যা, তুলা ও কুম্ভ রাশির জাতকদের।
বৃহস্পতিবারের (Thursday Astrology) সৌভাগ্যবান রাশি
মেষ (Aries): মেষ রাশির জন্য আজকের দিনটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। আপনার তীক্ষ্ণ মেধা ও যোগাযোগক্ষমতা কর্মক্ষেত্রে বিশেষ সম্মান (Respect) এনে দিতে পারে। প্রযুক্তি বা নির্মাণসম্পর্কিত কাজে যুক্ত ব্যক্তিরা বাড়তি আয় বা আকস্মিক লাভ পেতে পারেন। সামাজিক এবং রাজনৈতিক যোগাযোগ আপনাকে শক্ত অবস্থানে পৌঁছে দেবে। বিদেশ থেকে আসতে পারে কোনও সুবিধা বা আকর্ষণীয় খবর। পরিবারে আনন্দঘন মুহূর্ত কাটবে এবং কাছের মানুষদের সমর্থন পাবেন।
বৃষ (Taurus): বৃষ রাশির জাতকদের জন্য দিনটি আর্থিক উন্নতির ইঙ্গিত দিচ্ছে। ব্যবসায় লাভ হবে প্রত্যাশার চেয়েও বেশি। যারা পুরোনো কোনও বিনিয়োগ (Investmemt) করেছিলেন, আজ তার থেকে ভালো রিটার্নের সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষা, পরীক্ষায় অংশগ্রহণ বা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আজ সাফল্যের সম্ভাবনা প্রবল। চাকরিতে (Job) পদোন্নতি, দায়িত্ব বৃদ্ধি বা নতুন কর্মপরিবেশে সুযোগ পেতে পারেন। দাম্পত্য জীবনে সঙ্গীর সঙ্গে মনোরম সময় কাটবে।
কন্যা (Virgo): কন্যা রাশির জন্য আজকের দিনটি কর্মজীবন ও ব্যবসায়িক উন্নতির প্রতীক। আপনার যোগ্যতা কর্তৃপক্ষের কাছে স্বীকৃতি পাবে এবং সম্মান বাড়বে। পরিবারের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। ছাত্রছাত্রীরা শিক্ষকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনা পাবে। প্রেমজ সম্পর্ক গভীর হবে এবং অবিবাহিতদের জন্য বিবাহের সম্ভাবনাও বাড়বে।
তুলা (Libra): আজ তুলা রাশির ভাগ্যে বাড়বে আর্থিক স্থিতিশীলতা। দুপুরের পর ভাগ্যের দরজা খুলতে শুরু করবে। নতুন কোনও সুযোগ, চাকরির সম্ভাবনা বা লাভজনক পরিকল্পনা হাতে আসতে পারে। পরিবারে সুখবর পাওয়া বা আত্মীয়ের সঙ্গে দেখা হওয়ার যোগ রয়েছে। প্রেমজ সম্পর্ক রোমান্টিক হয়ে উঠবে এবং বাড়িতে আসতে পারে নতুন আরাম-আয়েশ।
কুম্ভ (Aquarius): কুম্ভ রাশির জন্য বৃহস্পতিবার দূর করবে অতীতের সংশয়। কর্মক্ষেত্রে সম্মান, প্রভাব এবং নতুন দায়িত্ব মিলতে পারে। চিকিৎসা, রসায়ন বা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য বিশেষ লাভের সম্ভাবনা। বন্ধুবান্ধবের সুপরামর্শ বা সহায়তা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ভ্রমণ সফল হবে এবং অংশীদারিত্বে লাভ হবে। স্বাস্থ্যও থাকবে ভালো।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
