নিউজ পোল ব্যুরো: ডিসেম্বরের শুরুতেই রাজ্যে শীতের দাপট স্পষ্ট। দিনের পর দিন তাপমাত্রার পারদ ক্রমশ নীচের দিকে নামছে। রাজ্যজুড়ে ভোরের দিকে ঠান্ডার কামড় টের পাচ্ছেন সাধারণ মানুষ (Weather Update)। আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আপাতত এই শীতল পরিস্থিতি বজায় থাকবে। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রার খুব বেশি হেরফের না হলেও ঠান্ডা আরও খানিকটা বাড়তে পারে। আগে লা নিনার প্রভাবে প্রবল শীতের পূর্বাভাস দেওয়া হয়েছিল (Weather Update)। তবে এখন আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সেই আশঙ্কা আর নেই। ফলে চলতি মরশুমে ভয়াবহ ঠান্ডার সম্ভাবনা কম, শীত থাকবে মোটামুটি স্বাভাবিকই। বঙ্গোপসাগরে আগামী কয়েকদিন কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। সেই কারণে রাজ্যের সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে এবং বৃষ্টির কোনও পূর্বাভাস নেই (Weather Update)।
দক্ষিণবঙ্গের বীরভূম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া সহ একাধিক জেলায় ঠান্ডা স্বাভাবিক মাত্রাতেই থাকবে। তবে পশ্চিমের জেলাগুলিতে চলতি সপ্তাহে তাপমাত্রা নেমে যেতে পারে ১০ ডিগ্রি বা তারও নীচে। কলকাতায় (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা আপাতত ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাঘুরি করছে এবং আগামী কয়েকদিনে বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। সকালের দিকে কুয়াশার দাপটও নজরে আসছে বিভিন্ন জেলায় (Weather Update)। কলকাতা সহ হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভোর ও সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। যদিও এই মুহূর্তে কোথাও কুয়াশা সংক্রান্ত কোনও সতর্কতা জারি করা হয়নি (Weather Update)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
অন্যদিকে উত্তরবঙ্গে ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশার প্রভাব (North Bengal Weather Update)। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পংয়ে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা অনেকটাই কমে যেতে পারে। কোনও কোনও জায়গায় দৃশ্যমানতা নেমে যেতে পারে মাত্র ২০০ মিটারে। এই সব জেলায় সতর্কতাও জারি করা হয়েছে।দার্জিলিংয়ে ইতিমধ্যেই তাপমাত্রা ৫ ডিগ্রিতে নেমে এসেছে। আগামী সাত দিনে উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে, তবে বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস (Weather Update)।
