নিউজ পোল ব্যুরো: টলিউডের (Tollywood) সবথেকে আলোচিত দম্পতিদের মধ্যে অন্যতম কাঞ্চন ও শ্রীময়ী (Kanchan-Sreemoyee)। তাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ছোট্ট মেয়ে কৃষভির (Krishvi) প্রতিটি মুহূর্ত—সবকিছুই ভক্তদের কৌতূহলের কেন্দ্রে। সোশাল মিডিয়ায় (Social Media) নিয়মিত তাদের পারিবারিক ভিডিও শেয়ার করেন এই তারকা দম্পতি। কখনও মেয়ের খুনসুটি, কখনও সংসারের ছোট ছোট আনন্দের মুহূর্ত—সবই যেন দর্শকদের মন ভরিয়ে দেয়।
সম্প্রতি শ্রীময়ীর শেয়ার করা একাধিক ভিডিও ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে নেটদুনিয়ায়। ভিডিওতে দেখা যায়, ঘরজুড়ে ছড়ানো নানা জিনিসপত্র, আর সেগুলো গুছিয়ে নিতে ব্যস্ত কাঞ্চন ও শ্রীময়ী (Kanchan-Sreemoyee)। প্যাকিং-এর মাঝেই শ্রীময়ী জানিয়ে দেন এক বড় খবর—তারা এবার দেশ নয়, বিদেশে বেড়াতে যাচ্ছেন। আর সবচেয়ে বিশেষ বিষয়, এই সফরেই কৃষভির প্রথম বিদেশ যাত্রা। মেয়ের প্রথম বিদেশ ভ্রমণ বলে কথা, তাই তার জিনিসপত্র গুছোতেও বাড়তি যত্ন নিচ্ছেন তারা। শ্রীময়ী নিজেই দেখান কীভাবে একে একে কৃষভির (Kanchan-Sreemoyee) জামাকাপড়, বোতল, তোয়ালে, খেলনা সব গোছানো হচ্ছে। মজার ছলে তিনি বলেন, আগে তিনি আর কাঞ্চন যখন বেড়াতে যেতেন, তখন দু’জনের জন্য দু’টি বড় লাগেজ হত, বিমানের নিয়ম অনুযায়ী এক একজন ২৫ কেজির। কিন্তু এখন সেই সমীকরণ পুরো বদলে গিয়েছে। এখন দু’জনে মিলে একটা লাগেজ নেন, আর বাকি সবটাই বরাদ্দ থাকে শুধুই মেয়ের জন্য। ভিডিওতে দেখা যায়, ঘরজুড়ে ছড়িয়ে রয়েছে ছোট্ট কৃষভির (Krishvi) রঙিন জামা, খেলনা আর প্রয়োজনীয় জিনিস। আর দিদার কোলে বসে মা-বাবার এই ব্যস্ততা মুগ্ধ চোখে উপভোগ করছে একরত্তি কৃষভি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এবার প্রশ্ন, কোথায় যাচ্ছে কাঞ্চন-শ্রীময়ী-সহ কৃষভি (Kanchan-Sreemoyee)? নিজের মুখে গন্তব্যের নাম না বললেও শ্রীময়ী তার ক্যাপশনে সিঙ্গাপুরের জাতীয় পতাকার স্টিকার দিয়ে জোরালো ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে বিমানবন্দরে দাঁড়িয়ে চায়ের কাপ হাতে কাঞ্চন মজা করে বলেন, “চা খাব, কিন্তু কোথায় যাচ্ছি সেটা বলব না।” সব মিলিয়ে রহস্যের আবরণে মোড়া এই বিদেশ সফর ঘিরে উত্তেজনা তুঙ্গে। উল্লেখ্য, কিছুদিন আগেই তারা মেয়েকে নিয়ে পুরী সফর সেরে ফিরেছেন। সমুদ্রের ঢেউ প্রথমবার দেখার বিস্ময় তখন ধরা পড়েছিল কৃষভির চোখেমুখে। এবার সেই ছোট্ট বিস্ময়বালিকার অপেক্ষায় আরও এক নতুন বিদেশি অভিজ্ঞতা।
