নিউজ পোল ব্যুরো: লিওনেল মেসিকে (Lionel Messi) ভারতে আনার মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে (Shatadru Dutta) বিমানবন্দর থেকে গ্রেফতার করল পুলিশ। যুব ভারতী ক্রীড়াঙ্গনে (VYBK) মেসিকে ঠিক মতো না দেখতে পাওয়ায় ক্ষুব্ধ দর্শকরা। এর থেকেই শুরু হয় চরম বিশৃঙ্খলা। দর্শকরা বিক্ষোভ শুরু ঘটনার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরও পড়ুন:Messi Goat Concert: মেসি-শাহরুখের যুগলবন্দী থেকে বঞ্চিত দর্শকরা
শনিবার মেসিকে এক নজর দেখার আশায় হাজার হাজার দর্শক টিকিট কেটে স্টেডিয়ামে হাজির হন। তবে প্রত্যাশা পূরণ না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তারা। অভিযোগ, মেসিকে সাধারণ দর্শকদের সামনে সেভাবে দেখা যায়নি; বরং কিছু রাজনীতিবিদ ও বিভিন্ন অঙ্গনের তারকারাই তাকে ঘিরে রাখেন। এর জেরেই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

ক্ষুব্ধ জনতার একাংশ স্টেডিয়ামের ভেতরে ব্যাপক ভাঙচুর চালায়। গ্যালারির চেয়ার, ব্যানার, গাছের টব এমনকি মাঠের ঘাস পর্যন্ত তুলে নিয়ে যেতে দেখা যায় অনেককে। ‘গোট ইন্ডিয়া ট্যুর’-এর সমস্ত পোস্টার ছিঁড়ে মাঠের মধ্যেই ফেলে দেওয়া হয়। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে নিরাপত্তার স্বার্থে স্টেডিয়াম থেকে দ্রুত মেসিকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।শনিবার সকালে প্রায় ১১টা ৩০ মিনিটে লিওনেল মেসির গাড়ি স্টেডিয়ামে প্রবেশ করে। তার সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। মাঠে নামার পর দর্শকদের উদ্দেশে ‘ল্যাপ অব অনার’ দেওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তা অসম্পূর্ণ রেখেই মাত্র ২০ মিনিটের মধ্যে স্টেডিয়াম ছাড়তে বাধ্য হন মেসি।

এতে দর্শকদের মধ্যে হতাশা আরও বেড়ে যায়। অনেকেই মাঠের ভেতরে ঢুকে পড়েন। এক পর্যায়ে গ্যালারি থেকে বোতল ছোড়ার ঘটনাও ঘটে এবং বেশ কয়েকটি আসন ও ব্যানার ভাঙচুর হয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এক ক্ষুব্ধ দর্শক বলেন, মেসির চারপাশে শুধু নেতা আর অভিনেতারাই ছিল। তাহলে আমাদের কেন ডাকা হলো? আমরা ১২ হাজার টাকা দিয়ে টিকিট কেটেছি, কিন্তু তার মুখটাও দেখতে পেলাম না। কলকাতা পর্ব শেষ করে রবিবার মেসির হায়দরাবাদ যাওয়ার কথা ছিল। সেই সময়েই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় উদ্যোক্তা শতদ্রু দত্তকে। ঘটনার পর রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জানান, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। তিনি আরও বলেন, দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়া উচিত।
