নিউজ পোল ব্যুরো:লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে যুবভারতীতে ঘটে যাওয়া চরম বিশৃঙ্খলার ঘটনায় বড় নির্দেশ দিল আদালত। এই মামলায় মূল আয়োজক শতদ্রু দত্তকে (Shatadru Dutta police custody) ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল বিধাননগর আদালত। স্বতঃপ্রণোদিত মামলায় রবিবার তাঁকে আদালতে পেশ করা হয়। মেসির কলকাতা সফরের সময় যুবভারতী কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। ব্যাপক ভাঙচুর, অশান্তি ও হিংসার ছবি সামনে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেই বিধাননগর কমিশনারেট দ্রুত পদক্ষেপ করে এবং একাধিক ধারায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/12/14/himanta-biswa-sarma-attacks-mamata-over-messi-chaos/
মেসিকে কলকাতায় আনার মূল আয়োজনের দায়িত্বে ছিলেন শতদ্রু দত্ত। ঘটনার পরই তাঁকে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ। রবিবার তাঁকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে আদালত চত্বরে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি, ঘটনায় ক্ষতিগ্রস্তদের একাংশও সেখানে জড়ো হন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অশান্তি সৃষ্টি, ভাঙচুর, হিংসা ছড়ানো, নাশকতামূলক কার্যকলাপ এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এই সব অভিযোগের ভিত্তিতেই বিস্তারিত তদন্ত চালানো হচ্ছে। শনিবার রাতে কলকাতায় পা রাখেন লিওনেল মেসি। তাঁর উপস্থিতি ঘিরে যুবভারতীতে উপচে পড়ে ভিড়।
শুধু কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও অসম, ওড়িশা ও পার্শ্ববর্তী রাজ্য থেকে বহু দর্শক হাজির হন। তবে মেসি মাঠে প্রবেশের কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি বদলাতে শুরু করে। দর্শকদের অভিযোগ, মেসিকে ঘিরে ছিলেন বিপুল সংখ্যক ভিআইপি। তাঁদের সংখ্যা কমিয়ে ১০০ করা হলেও, প্রায় ২০ মিনিট ধরে গ্যালারি থেকে মেসিকে দেখা যায়নি। এই নিয়েই ক্ষোভ জমতে থাকে। একসময় বোতল ছোড়া শুরু হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। নিরাপত্তার কথা মাথায় রেখে মেসি ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা তড়িঘড়ি মাঠ ছেড়ে চলে যান।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এরপরই যুবভারতীজুড়ে চরম বিশৃঙ্খলার ছবি সামনে আসে। ঘটনার রেশ কাটতে না কাটতেই গ্রেফতার করা হয় মূল আয়োজক শতদ্রু দত্তকে (Shatadru Dutta police custody)। এবার ১৪ দিনের পুলিশ হেফাজতে তাঁর জিজ্ঞাসাবাদে কী তথ্য উঠে আসে, সেদিকেই নজর রাজ্যবাসীর।