৪ দিন পরও শেষ নয় তারাতালায় উদ্ধার অভিযান! ৯৬ ঘণ্টা পরও শেষ নয় আতঙ্ক! তারাতলার ধ্বংসস্তূপে এখনও চলছে মৃত্যুর সঙ্গে লড়াই

breakingnews জেলা রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: তারাতলার সেই অভিশপ্ত গোডাউন ধসের পর আজ কেটে গেল দীর্ঘ চার-চারটি দিন! চারদিন পেরিয়ে গেলেও দুর্ঘটনাস্থলে চলছে মোকাবিলা বাহিনীর উদ্ধারকাজ।

চার দিন কেটে গেছে। উদ্ধারকর্মীরা একের পর এক স্তর সরিয়ে চলেছেন, কিন্তু প্রতিটি ঘণ্টার সঙ্গে বাড়ছে শুধু উদ্বেগ। থেমে নেই মৃতের সংখ্যা। প্রশাসনের হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৬ জন। আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১৭ জন শ্রমিক। গত রাতে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর বাসিন্দা খালেক সর্দারের। চিকিৎসকদের সব চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি। টানা ৯৬ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চলছে। স্নিফার ডগ, রাডার এবং ভারী যন্ত্র দিয়ে ধ্বংসস্তূপের প্রতিটি অংশ খুঁটিয়ে দেখা হচ্ছে। কিন্তু এখনও নিশ্চিত করে কেউ বলতে পারছে না, ভেতরে আর কতজন আটকে আছেন। এই অনিশ্চয়তাই সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে।

এদিকে তদন্তও জোরদার হয়েছে। ৪ জুলাইয়ের মধ্যে ধৃত প্রোমোটার ও দালালদের সাথে আর কার কার নাম সামনে আসে, এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। তদন্ত যত এগোচ্ছে, ততই বাড়ছে উত্তেজনা। এখন সবার নজর আগামী কয়েক দিনের তদন্তের ওপর।