Digha Special Train : শীতের ভিড় সামাল দিতে রেলের বড় সিদ্ধান্ত, ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ল পাঁশকুড়া–দিঘা স্পেশাল লোকাল ট্রেনের মেয়াদ

ভ্রমণ

নিউজ পোল ব্যুরো: শীতের ভরা মরসুম আসতেই দিঘা (Digha) ভ্রমণের পরিকল্পনা করছেন অসংখ্য পর্যটক। সমুদ্রের টান, মনোরম আবহাওয়া আর নতুন আকর্ষণ—সব মিলিয়ে দিঘা (Digha) এখন পর্যটকদের অন্যতম প্রথম পছন্দ। ঠিক এই সময়েই রেল যাত্রীদের জন্য এল বড় সুখবর। পর্যটক ও স্থানীয় যাত্রীদের কথা মাথায় রেখে দিঘাগামী স্পেশাল লোকাল ট্রেনের (Digha Special Train) সময়সীমা ফের বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, দিঘায় জগন্নাথ ধাম উদ্বোধনের পর থেকেই পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এই বাড়তি চাপ সামাল দিতেই পাঁশকুড়া–দিঘা রুটে আগে দুটি স্পেশাল লোকাল ট্রেন চালু করা হয়েছিল (Digha Special Train)। শীতের মরসুমে ভিড় আরও বাড়বে—এই আশঙ্কায় এবার সেই স্পেশাল ট্রেনগুলির মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। রেল সূত্রে খবর, যাত্রী স্বাচ্ছন্দ্য এবং স্থানীয় মানুষের সুবিধার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন : Weight Loss Tips : বিয়ের আগে ক্র্যাশ ডায়েটের ঝুঁকি! কনে হোক স্বাস্থ্যসচেতন, নয়তো ওজন কমলেও হতে পারে বিপদ

রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ০৮১১৭ নম্বর আপ স্পেশাল লোকাল ট্রেনটি প্রতিদিন সকাল ৭টায় পাঁশকুড়া থেকে ছাড়বে এবং সকাল ৯টা ২০ মিনিটে দিঘায় পৌঁছবে (Digha Special Train)। অন্যদিকে, ০৮১১৮ নম্বর ডাউন ট্রেনটি সকাল ৯টা ৩০ মিনিটে দিঘা থেকে যাত্রা শুরু করে সকাল ১১টা ৫০ মিনিটে পাঁশকুড়ায় পৌঁছবে। এই দুটি ট্রেন যাত্রাপথে তমলুক, নন্দকুমার, নাচিন্দা, কাঁথি, রামনগর-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে দাঁড়াবে, ফলে বহু যাত্রীর যাতায়াত আরও সহজ হবে। প্রতি বছর শীত পড়লেই দিঘায় পর্যটকের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যায়। বিশেষ করে ২৫ ডিসেম্বর থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত ভিড় চরমে ওঠে। ফলে এই স্পেশাল লোকাল ট্রেনের (Digha Special Train) মেয়াদ বৃদ্ধি পর্যটকদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী, হোটেল মালিক এবং পরিবহণের সঙ্গে যুক্ত মানুষদের কাছেও স্বস্তির খবর। যাত্রী সংখ্যা বাড়লে দিঘার পর্যটন নির্ভর অর্থনীতিও আরও চাঙ্গা হবে বলে আশাবাদী ব্যবসায়ী মহল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

দিঘা–শংকরপুর হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র জানান, জগন্নাথ মন্দির উদ্বোধনের পর এই প্রথম বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান দিঘায় অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যেই বহু হোটেল বুকিং ফুল হয়ে গিয়েছে। তার মতে, রেলের এই উদ্যোগ পর্যটকদের যাতায়াতকে অনেক সহজ করবে। বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষে দিঘায় জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আধুনিক আতশবাজি, প্রমোদতরী ভ্রমণ, নামী শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান—সব মিলিয়ে উৎসবের আবহ। পাশাপাশি প্রশাসন ও হোটেল কর্তৃপক্ষ দিঘাকে নতুনভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনিক স্তরে একাধিক বৈঠকও সম্পন্ন হয়েছে।