Mario Pineda Murder: গুলিতে নিহত ইকুয়েডরের জাতীয় দলের ফুটবলার

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছেন ইকুয়েডরের (Ecuador) জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার মারিও পিনেইদা (Mario Pineda)। ৩৩ বছর বয়সী ডিফেন্ডারকে গত বুধবার রাতে গুইয়াকিলে গুলি করে হত্যা করা হয়। ইকুয়েডরের সংবাদমাধ্যম থেকে জানা গেছে, গুইয়াকিল শহরের উত্তরাঞ্চলের একটি দোকানের বাইরে যখন পিনেইদাকে হত্যা করা হয়।সঙ্গে তার মা ও আরও একজন মহিলাও ছিলেন। দোকানের বাইরে দুষ্কৃতীরা গুলি চালায়। মোটরসাইকেলে আসা দুই দুষ্কৃতির গুলিতে ঘটনাস্থলে মারা যান পিনেইদা।

আরও পড়ুন:Messi in Vantara:শিবের আরাধনায় মেসি, বললেন হর হর মহাদেব

পিনেইদার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইকুয়েডরের ক্রীড়াঙ্গনে। তার মৃত্যুতে শোক জানিয়েছে বর্তমান ও প্রাক্তন ক্লাব।ইকুয়েডর ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এই ঘটনার নিন্দা জানিয়ে পিনেইদার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। অন্যদিকে ইকুয়েডরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার তদন্তে বিশেষ পুলিশ ইউনিট পাঠানো হয়েছে।

২০১০ সালে ইকুয়েডরের ক্লাব ইন্দিপেন্দিয়েন্তে দেল ভালের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন পিনেইদা। ২০১৬ সালে ইকুয়েডরের অন্যতম বড় ক্লাব বার্সেলোনা এসসিতে যোগ দিয়ে ধারে খেলেছেন ব্রাজিলের ফ্লুমিন্সে ও ইকুয়েডরের এল ন্যাসিওনালে। অন্যদিকে ২০১৪ সালে জাতীয় দলে অভিষেক হয় তার। সর্বশেষ ইকুয়েডরের হয়ে ম্যাচ খেলেছেন ২০২১ সালে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এ সময় মোট ৯ ম্যাচ খেলেছেন তিনি। আছে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচও।সাম্প্রতিক সময়ে গুইয়াকিল গ্যাং রাজনীতি ও মাদক পাচারের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। গত জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে শহরটি ১ হাজার ৯০০টি হত্যাকাণ্ডের ঘটনা নথিভুক্ত হয়েছে। গত সেপ্টেম্বরে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন দ্বিতীয় স্তরের তিন ফুটবলার। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে গুয়ায়াকিল শহরটি ভয়াবহ গ্যাং সহিংসতা ও মাদক চোরাচালানের কেন্দ্র হিসেবে পরিচিত হয়ে উঠেছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই শহরেই খুন হয়েছেন প্রায় ১ হাজার ৯০০ মানুষ, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। এই সহিংসতার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনেও। গত সেপ্টেম্বরে ইকুয়েডরের দ্বিতীয় বিভাগের তিন ফুটবলার নিহত হন এবং অক্টোবরে এক স্থানীয় ফুটবলার গুলিবিদ্ধ হয়ে আহত হন।