নিউজ পোল ব্যুরো: ক্রিকেট থেকে অবসর নিলেন উসমান খোয়াজা (Usman Khawaja)। অস্ট্রেলিয়া ক্রিকেটে তিনি একজন সফল বাঁহাতি ওপেনার। শুক্রবার সাংবাদিক সম্মেলনে আবেগঘন হয়ে তিনি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান। সিডনি টেস্টেই তিনি অস্ট্রেলিয়া ক্রিকেট দলের (Australia Cricket Team) জার্সিতে শেষবার খেলতে নামবেন।
আরও পড়ুন:ISL Situation : কাটল না জট! ফেডারেশনের প্রস্তাবে রাজি নয় ক্লাবজোট
২০১১ সালে অ্যাশেজ (Ashes) সিরিজের মাধ্যমে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হয় খোয়াজার। এক দশকেরও বেশি সময় ধরে তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলছন। অজি ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ ছিলেন। বিশেষ করে টেস্ট ক্রিকেটে তার অবদান অবিস্মরণীয়। কেরিয়ারে তিনি বহু সেঞ্চুরি এবং গুরুত্বপূর্ণ ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপসহ নানা সাফল্য এনে দিয়েছেন।

উসমান খোয়াজার কেরিয়ার ছিল হার না মানা লড়াইয়ের গল্প। দল থেকে বাদ পড়ার পর ২০২২ সালে যেভাবে তিনি পুনরায় দলে ফিরেছিলেন এবং বিশ্বসেরা ওপেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, তা ক্রিকেট বিশ্বে রূপকথার মতো। কেরিয়ারের শেষ কয়েক বছরে তিনি ছিলেন টেস্টে অস্ট্রেলিয়ার সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান। অবসরের ঘোষণায় খোয়াজা বলেন, “ব্যাগি গ্রিন টুপি পরা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। অনেক চড়াই-উতরাই পার করেছি, কিন্তু প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। আমার পরিবার, সতীর্থ এবং ভক্তদের ধন্যবাদ যারা সবসময় আমার পাশে ছিলেন।”

তিনি আরও জানান, ‘এই সিদ্ধান্তটা আমার কাছে যথেষ্ট কঠিন ছিল। সবাইকে আমি শুধুমাত্র এটুকুই বলতে চাই। যখন বুঝতে পারছিলাম যে আমি আর খেলতে পারব না, তখনই গোটা বিষয়টা দলের সতীর্থদের জানিয়ে দিয়েছিলাম। বলতে না বলতেই আমি কান্নায় ভেঙে পড়ি। এই অবসরের সিদ্ধান্তটা যে আমার কাছে কতখানি কঠিন ছিল, তা আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন হতে চলেছে। সেই আবেগগুলো আমার মধ্যে জমে রয়েছে।’অস্ট্রেলিয়ার হয়ে খেললেও উসমান খোয়াজা পাকিস্তানের বংশোদ্ভুত ক্রিকেটার। তাই তাকে অনেক কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। এই বিষয়ে খোয়াজা জানান, ‘আমি পাকিস্তানের একজন গর্বিত মুসলিম। আমাকে বলা হয়েছিল, কোনওদিন অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেট খেলতে পারব না। আর, আজ আমাকে দেখুন।’
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
অস্ট্রেলিয়া ক্রিকেট দলে ওপেনার হিসেবেই অধিকাংশ ম্যাচ খেলছেন উসমান খোয়াজা। এখনও পর্যন্ত তিনি অস্ট্রেলিয়ার হয়ে ৮৭ টেস্ট ম্যাচে ৪৩.৩৯ ব্যাটিং গড়ে মোট ৬,২০৬ রান করেছেন। ইতিমধ্যে তিনি ১৬ শতরান এবং ২৮ হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। এই ফরম্যাটে তাঁর সর্বাধিক স্কোর ২৩২ রান। এর পাশাপাশি তিনি ৪০ ওয়ানডে ম্যাচে ৪২-এর ব্যাটিং গড়ে ১,৫৫৪ রান করেছেন। এরমধ্যে ২ শতরান এবং ১২ হাফসেঞ্চুরি রয়েছে। স্ট্রাইক রেট ৮৪.০৯। টি-২০ ক্রিকেটে উসমান খোয়াজা ৯ ম্যাচে ২৬.৭৭ ব্যাটিং গড়ে মোট ২৪১ রান করেছেন। ইতিমধ্যে তিনি একটাই শতরান করেছেন।
