নিউজ পোল ব্যুরোল: বক্সিং ডে টেস্টের (Boxing Day Test) আর কোনও উত্তেজনাই রইল না। পাঁচ ম্যাচের অ্যাশেজ(Ashes) সিরিজের প্রথম তিনটি টেস্টই হেরে গেল ইংল্যান্ড (England)। অন্যদিকে, তিন ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে ফেলল অজিরা।
রবিবার, সিরিজের তৃতীয় টেস্ট ৮২ রানে জিতলেন প্যাট কামিন্সরা (Pat Cummins)। অ্যাডিলেডে পঞ্চম দিনে ৪৩৫ রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হল ৩৫২ রানে।
আরও পড়ুন: ISL situation : এখনও অন্ধকারে আইএসএল, ক্লাব জোটের প্রস্তাব বাতিল।
স্টোকসরা (Ben Stokes) আগেই দুটো টেস্টে হেরে গিয়েছিলেন। অ্যাডিলেডে ইংল্যান্ডের হার বাঁচানোর আশায় জল ঢেলে দিলেন মিচেল স্টার্ক (Mitchell Strac)। সকাল সকাল ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ তিনটি উইকেট তুলে নিয়ে দু’টেস্ট বাকি থাকতেই অ্যাশেজ সিরিজ জিতে নিলেন কামিন্সরা। সিরিজের প্রথম টেস্ট হয়েছিল পার্থে, মাত্র দু’দিনেই জিতেছিল অজিরা। ব্রিসবেনে দ্বিতীয় টেস্ট শেষ হয়েছিল চার দিনে। অ্যাডিলেডের তৃতীয় টেস্ট পাঁচ দিন অবধি গড়াল। পঁচিশ দিনের লড়াই দু’টেস্ট বাকি থাকতেই মাত্র ১১ দিনে শেষ করল অস্ট্রেলিয়া (Australia)।

শনিবার ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড (England)। বাইশ গজে ছিলেন জেমি স্মিথ (Jemmy Smith) এবং উইল জ্যাকস (Will Jacs)। ৬০ রান করে স্মিথ আউট হয়ে যান। তাঁকে ফেরান মিচেল স্টার্ক। জ্যাকসকেও ফিরিয়ে দেন স্টার্ক। কার্স শেষ পর্যন্ত ৩৯ রানে অপরাজিত থাকেন। কিন্তু সঙ্গ দেওয়ার মতো কাউকে পেলেন না তিনি। আর্চারের উইকেট নেন স্টার্ক। নাথান লায়ন, কামিন্স, স্টার্ক তিনটি করে উইকেট নিয়েছেন।

এই হারের পর উঠল কোচ বদলের দাবি। ইংল্যান্ডের প্রাক্তন ওপেনার জিওফ্রে বয়কট এই দাবি করেছেন। একটি সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, ‘আমাদের ক্রিকেটের জন্য ব্রেন্ডন ম্যাককালাম (Brendon Macculum) ও বেন স্টোকস যা করেছেন, তার জন্য অনেক কৃতিত্ব তাঁদের প্রাপ্য। কিন্তু এটা স্পষ্ট যে ‘বাজবল’ স্ট্র্যাটেজি তার সময় পার করে ফেলেছে। সাধারণ বুদ্ধির জায়গা নিয়েছে অহঙ্কার। আর সেটা একটানা চলতে দেওয়া যায় না। স্টোকস ও ম্যাকালাম এমন একটা গর্ত খুঁড়ে চলেছেন, যার কোনও শেষ নেই, যার কোনও নির্দিষ্ট গন্তব্য নেই।’ তিনি আরও জানান, ‘যদি কোনও কিছু কাজ না করে, তবে সেটা চালিয়ে যাওয়ার মানে নেই। পরের স্তরে পৌঁছতে হলে পরিবর্তন একান্ত জরুরি।’
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
