নিউজ পোল ব্যুরো: রেলযাত্রীদের জন্য বছরের শেষ লগ্নে এল বড়সড় খবর। নতুন করে ভাড়ার হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল (Indian Railways Fare Hike)। রেলের তরফে জানানো হয়েছে, আগামী ২৬ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে এই নতুন ভাড়ার তালিকা। মূলত দূরপাল্লার ট্রেনযাত্রায় এই ভাড়া বৃদ্ধি প্রযোজ্য হবে। প্রতি কিলোমিটারে যাত্রীদের গুনতে হবে অতিরিক্ত ২ পয়সা। রেল সূত্রে (Indian Railways) খবর, নন-এসি কোচে চলাচলকারী মেল ও এক্সপ্রেস ট্রেনের (Express Train) ভাড়া যেমন বাড়ানো হয়েছে, তেমনই এসি কোচের (AC Non-AC Coach Fare)ক্ষেত্রেও একই হারে বৃদ্ধি করা হয়েছে ভাড়া। রেলের দাবি (Indian Railways), এই সিদ্ধান্তের ফলে চলতি আর্থিক বছরে প্রায় ৬০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় করা সম্ভব হবে। বাড়তে থাকা পরিচালন খরচ সামাল দিতেই এই ভাড়া বৃদ্ধির পথে হাঁটছে রেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন : Bandel Church : বড়দিনের আগে উৎসবের আলোয় ঝলমল ব্যান্ডেল চার্চ, শেষ রবিবারে ভিড়ে মুখর হুগলি জেলা
নতুন ভাড়ার হিসেব অনুযায়ী, নন-এসি কোচে ৫০০ কিলোমিটার পর্যন্ত যাত্রার ক্ষেত্রে যাত্রীদের অতিরিক্ত ১০ টাকা গুনতে হবে। তবে স্বস্তির খবর হল, দূরপাল্লার ট্রেনের ভাড়া বাড়লেও লোকাল ট্রেনের ভাড়া অপরিবর্তিত থাকছে। একই সঙ্গে মান্থলি সিজন টিকিট (Monthly Season Ticket) বা এমএসটি-র দামও বাড়ানো হয়নি। এমনকি সাধারণ শ্রেণিতে ২১৫ কিলোমিটার পর্যন্ত যাত্রার ক্ষেত্রেও কোনও ভাড়া বৃদ্ধি করা হয়নি বলে জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, দেশের একটি বড় অংশের মানুষ দৈনন্দিন যাতায়াত ও জীবিকার প্রয়োজনে রেলের উপর নির্ভরশীল। ফলে এই ভাড়া বৃদ্ধি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত যাত্রীদের উপর কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে। যদিও রেলের (Indian Railways) যুক্তি, গত এক দশকে দেশের রেল যোগাযোগ অভূতপূর্বভাবে সম্প্রসারিত হয়েছে। নতুন রুট, আধুনিক ট্রেন, স্টেশন উন্নয়ন এবং সুরক্ষা ব্যবস্থার জন্য খরচ বহুগুণ বেড়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
রেলের পরিসংখ্যান অনুযায়ী, কর্মীদের বেতন ও আনুষঙ্গিক খাতে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা। পাশাপাশি পেনশন বাবদ খরচ বেড়েছে আরও ৬০ হাজার কোটি টাকা। শুধু তাই নয়, ২০২৪–২৫ অর্থবর্ষে রেলের মোট ব্যয় বেড়ে হয়েছে প্রায় ২ লক্ষ ৬৩ হাজার কোটি টাকা। এই পরিস্থিতিতে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বাড়তে থাকা ব্যয় সামাল দিতে একদিকে যেমন মাল পরিবহণ (Freight Transport) থেকে আয় বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, তেমনই যাত্রী পরিবহণের ভাড়াতেও সামান্য বৃদ্ধি করা হয়েছে। এখন দেখার, এই সিদ্ধান্তে রেলের আর্থিক ভারসাম্য কতটা মজবুত হয় এবং যাত্রীদের উপর এর প্রভাব কতখানি পড়ে।
