নিউজ পোল ব্যুরো:লিওনেল মেসির কলকাতা সফর দুই গুরুত্বপূর্ণ পর্যায়ে বিভক্ত ছিল—একটি হোটেল পর্যায় এবং অন্যটি যুবভারতী ক্রীড়াঙ্গন। প্রথম পর্যায়ে বাইপাসের ধারে হায়াত রিজেন্সি হোটেলে, আর দ্বিতীয় পর্যায়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে। এই দুই পর্ব ঘিরেই বিতর্কের কেন্দ্রে উঠে এলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Basu statement)।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/12/21/pm-modi-namrup-urea-project-assam-industrial-growth/
যুবভারতীতে মন্ত্রীকে সরাসরি দেখা না গেলেও, হোটেল পর্বে তিনি সর্বক্ষণ উপস্থিত ছিলেন। ওই সময়ই নিজের ক্লাব শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে লিওনেল মেসির ৭০ ফুট উচ্চতার মূর্তি উন্মোচন করেন। মূর্তিটি বিশেষভাবে তৈরি করা হয়েছিল মেসির কলকাতা সফর স্মরণীয় করে রাখার জন্য। তবে মূর্তির মুখের গড়ন নিয়ে নেটমাধ্যমে শুরু হয় সমালোচনা ও বিতর্ক।
রবিবার এই বিতর্কে মুখ খুলেছেন সুজিত বসু (Sujit Basu statement)। তিনি বলেন, “স্ট্যাচুটা ওঁর ভাল লেগেছে। উনি নিজে প্রশংসা করেছেন। দু’-একজন নিন্দুক সব সময় প্রশ্ন করেন, কিন্তু মেসি নিজে ওটার প্রশংসা করে এক-দুই নম্বরে ওই ছবিটা রেখেছেন।” মন্ত্রীর কথায়, মেসির সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি স্বল্পদৈর্ঘ্য ভিডিয়োতেও এই ইঙ্গিত পাওয়া যায়। ওই ভিডিয়োর শুরুতেই দেখা যায় শ্রীভূমির সামনে ৭০ ফুটের মূর্তির দৃশ্য, যা সুজিতের মন্তব্যের প্রমাণস্বরূপ ধরা হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
যুবভারতী ক্রীড়াঙ্গন অধ্যায়ে তীব্র বিশৃঙ্খলা ও বিতর্কের কারণে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে দায়িত্ব ছাড়তে হয়েছিল। কিন্তু দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, এই বিষয়ে এখনই মন্তব্য করা হবে না। তিনি বলেন, “সরকার একটি অনুসন্ধান কমিটি গঠন করেছে। রিপোর্ট প্রকাশ হলে কোথায় ভুল হয়েছে, কোথায় ঠিক—সব কিছু স্পষ্ট হবে। এই বাংলায় আগে অনেক বড় অনুষ্ঠান হয়েছে, ভবিষ্যতেও হবে। মেসির সফরে স্টেডিয়ামে যে সমস্যা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে কমিটি গঠন করেছেন, তাই এখনই কোনও মন্তব্য করা ঠিক হবে না।”
সুজিতের এই মন্তব্য স্পষ্টভাবে ইঙ্গিত করছে, যে মেসির সফর ঘিরে উচ্ছ্বাসের পাশাপাশি রাজনৈতিক বিতর্কও ক্রমেই রাজনীতির ময়দানে উত্তাপ ছড়াচ্ছে। মূর্তির প্রশংসা এবং যুবভারতী কাণ্ড—দুইয়েরই প্রভাব পরিলক্ষিত হচ্ছে মেসির কলকাতা সফরের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে।
