নিউজ পোল ব্যুরো: দক্ষিণবঙ্গে শীতের আমেজ (South Bengal Weather Update) ফের খানিকটা জোরালো হয়েছে। তবে প্রশ্ন একটাই—বড়দিনের আগেই কি জাঁকিয়ে শীত নামবে? সেই আশাতেই দিন গুনছেন শীতপ্রেমীরা। যদিও আবহাওয়া দফতরের পূর্বাভাস (IMD) অনুযায়ী, আপাতত খুব বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী চারদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে (Weather Update)। এরপর ধীরে ধীরে পারদ নামতে শুরু করবে। ডিসেম্বরের শেষভাগে এসে রাজ্যে শীতের উপস্থিতি টের পাওয়া গেলেও এখনও হাড় কাঁপানো ঠান্ডা দেখা যায়নি (Weather Update)। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা প্রায় দু’ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তার ফলে বড়দিনে ফ্যান চালানোর প্রয়োজন নাও হতে পারে। ঠান্ডার অনুভূতি কিছুটা বাড়লেও, তা জাঁকিয়ে শীতের পর্যায়ে পৌঁছবে না বলেই মত আবহাওয়াবিদদের (Weather Update)।
আবহাওয়া দফতর স্পষ্ট জানাচ্ছে, বড়দিনের আগে পারদ পতন হলেও প্রবল শীতের সম্ভাবনা ক্ষীণ। প্রকৃত শীতের কামড় মিলতে পারে নতুন বছরের জানুয়ারি মাসে। বর্তমানে উত্তর-পশ্চিম ভারতে একটি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা (Western Disturbance) রয়েছে। জম্মু-কাশ্মীর ও সংলগ্ন পার্বত্য এলাকায় ঘূর্ণাবর্তের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি ইরান সংলগ্ন অঞ্চলেও নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। এর সঙ্গে অসমে থাকা আরেকটি ঘূর্ণাবর্ত মিলিয়ে একের পর এক আবহাওয়াগত সিস্টেমের জেরে দক্ষিণবঙ্গে শীতের গতি বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা কুয়াশা (Fog Alert)। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভোরের দিকে ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে। বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে দৃশ্যমানতা ৫০ মিটারেরও নীচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যান্য জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। তবে আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, আবহাওয়া থাকবে শুষ্ক (Weather Update)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal Weather Update) শীতের আমেজ বেশ জোরালো। শনিবার থেকেই তাপমাত্রা আরও কিছুটা কমেছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে পারদ আরও নামতে পারে। সকাল ও রাতের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকলেও, সেখানেও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সব মিলিয়ে, বড়দিনে হালকা শীতের স্বাদ মিললেও, জাঁকিয়ে শীতের জন্য অপেক্ষা বাড়তেই পারে।
