India T20 World Cup Team: টি২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়লেন শুভমান গিল

Uncategorized

নিউজ পোল ব্যুরো: ভারতে হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 world Cup) জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত (India)। ঘোষিত এই দলে বড় চমক হলো তারকা ব্যাটার শুভমান গিলের (Shubhman Gill) বাদ পড়া। এছাড়া দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন। উইকেটকিপার-ব্যাটার ইশান কিষাণ (Ishan Kishan)।

দল ঘোষণার আগে থেকেই গিলের টি-টোয়েন্টি ফর্ম নিয়ে আলোচনা চলছিল। বিশেষ করে সঞ্জু স্যামসন (Sanju Samson) দুর্দান্ত ফর্মে থাকায় গিলের ওপর পারফর্ম করার চাপ ছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত হোম সিরিজে তিন ইনিংসে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হন এই ডানহাতি ব্যাটার। যার ফলে বিশ্বকাপ দল থেকে ছিটকে যেতে হয়েছে তাকে।পরিসংখ্যান বলছে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গত ১৮ ইনিংসে একটিও ফিফটি নেই গিলের। প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচে তার সংগ্রহ ছিল যথাক্রমে ৪, ০ এবং ২৮ রান।

আরও পড়ুন:ISL 2026 Update: আইএসএল হচ্ছে! ১০ কোটি টাকার বড় প্রস্তাব

অন্যদিকে, ঘরোয়া টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ইশান কিষাণ। দুই বছরেরও বেশি সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন তিনি। তবে ধারণা করা হচ্ছে, গিলের জায়গায় ওপেনিংয়ে সঞ্জু স্যামসনকেই অগ্রাধিকার দেবে ভারত। স্যামসন উইকেটকিপিংয়েও দক্ষ। নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর সাংবাদিক বৈঠকে বলেন, ‘শুভমনের ক্ষমতা নিয়ে আমাদের কোনও সন্দেহ নেই। সাম্প্রতিক সময়ে ও হয়তো খুব বেশি রান পায়নি, কিন্তু তাতে আমাদের মূল্যায়ন বদলায় না। আগের বিশ্বকাপেও ভিন্ন কম্বিনেশনের কারণে ও দুর্ভাগ্যবশত সুযোগ পায়নি।’তিনি আরও যোগ করেন, ‘এবারও সিদ্ধান্তটা ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে দলগত ভারসাম্যের বিষয়। বিশেষ করে ওপরে দু’জন উইকেটকিপার রাখার পরিকল্পনা।’

দলের বাকি সদস্য নির্বাচনে তেমন কোনও বড় চমক নেই। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন এই দলটি আগামী ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে।ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ২০ দলের এই জমজমাট আসর। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ভারতই প্রথম দল হিসেবে তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। এর আগে গত বৃহস্পতিবার ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে সহ-আয়োজক শ্রীলঙ্কা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

ভারতের বিশ্বকাপ স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিঙ্কু সিং, জসপ্রীত বুমরা, হর্ষিত রানা, আরশদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর এবং ইশান কিষাণ (উইকেটকিপার)।