নিউজ পোল ব্যুরো: রাজ্যে SIR প্রকাশের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে হিয়ারিং (hearing)। খসড়া ভোটার তালিকায় (draft voter list) সামান্য ভুল থাকলেও বহু ভোটারের কাছে ডাক পড়ছে। প্রশ্ন উঠেছে, বিএলওরা (BLO – Booth Level Officer) ঠিক মতো কাজ করছেন কি না, এবং নিয়ম মেনে নোটিস (notice) পাঠানো হচ্ছে কি না। এই পরিস্থিতি মোকাবিলার জন্য নির্বাচন কমিশন (Election Commission) এবার বিএলও অ্যাপে (BLO APP Update) নতুন অপশন যোগ করেছে।
উল্লেখ্য, SIR শুরু হওয়ার পরই কমিশন ভোটারদের তথ্য আপডেট, ফর্ম জমা ও অন্যান্য কার্যক্রমের জন্য বিএলও অ্যাপ (BLO App Update) চালু করেছিল। ফর্ম পূরণ এবং আপলোডের সময় কমিশন ধারাবাহিকভাবে অ্যাপে নতুন নতুন ফিচার সংযোজন করে আসছে। মোটামুটি ১২ বার নতুন অপশন যুক্ত করা হয়েছে। এবার হিয়ারিং (hearing) চলাকালীন ‘Delivery of Scheduled Hearing Notice’ নামের একটি ফিচার অ্যাপে যুক্ত হয়েছে। এই নতুন ফিচারের মাধ্যমে নিশ্চিত করা হবে যে, যাদের হিয়ারিংয়ের (hearing) ডাক দেওয়া হয়েছে, তারা নোটিস পেয়েছেন কি না এবং গ্রহণ করেছেন কি না। রাজ্যের জনগণের মনে এসআইআর (SIR) ঘোষণার পর থেকেই দেশছাড়া হওয়ার ভয় সৃষ্টি হয়েছিল। খসড়া তালিকা (draft voter list) প্রকাশের পর অনেকেই আপাতত স্বস্তি পেয়েছিলেন। তবে কমিশন পরিষ্কার জানিয়েছিল, খসড়া লিস্টে নাম থাকলেই নিশ্চিন্ত হওয়া যাবে না, হিয়ারিংয়ের ডাক পড়ার সম্ভাবনা থেকে যায়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
গত কয়েকদিনে দেখা গেছে, রাজ্যের বিভিন্ন প্রান্তের ভোটাররা বিএলওর (BLO) ফোন পেয়েছেন। মূলত সমস্যা হচ্ছে ২০০২ সালের ভোটার তালিকার (2002 voter list) সঙ্গে বর্তমান তথ্যের মিল না থাকা। নাম বা পদবির বানান (name spelling / designation) মিলছে না। কখনও বাবার পদবির বানান, কখনও ভোটারের নামের আ-কার বা ই-কার মিলছে না। ফলে ভোটারদের নথি সঙ্গে নিয়ে হিয়ারিংয়ে (hearing) হাজির হওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। সমস্যার মূল কারণ, SIR-এ mapping ২০০২ সালের ভোটার তালিকা অনুযায়ী করা হয়েছে। ফলে, যদি আপনার নাম পরে ঠিক করা হলেও, ম্যাপিংয়ে পুরনো বানান মিলছে না, তখন হিয়ারিংয়ের ডাক চলে আসে। ভোটারদের জন্য এটি বিরক্তিকর হলেও, কমিশনের উদ্যোগে বিএলও অ্যাপের (BLO APP Update) নতুন ফিচারের মাধ্যমে নোটিস পৌঁছানো ও গ্রহণ নিশ্চিত করার প্রক্রিয়া সহজতর হবে।
