নিউজ পোল ব্যুরো: সিটি ফুটবল গ্রুপ (City Football Group – CFG) মুম্বাই সিটি এফসি থেকে তাদের মালিকানা প্রত্যাহার করে নিচ্ছে। কারণ আইএসএলের অচলাবস্থা। ভারতীয় ফুটবলের অনিশ্চয়তা এবং আইএসএল-এর দীর্ঘমেয়াদী কাঠামোর জন্য সিটি গ্রুপ মুম্বইয়ের সঙ্গে থাকতে নারাজ। সিটি ফুটবল গ্রুপ (CFG) ক্লাব থেকে সরে যাওয়ায়, মুম্বই সিটি এফসি-র সম্পূর্ণ মালিকানা আবার তাদের মূল মালিক রণবীর কাপুর ( Ranbir Kapoor) এবং বিমল পারেখ (Bimal Parekh)-এর হাতে ফিরে আসবে।
আরও পড়ুন:Vijay Hazare Trophy : ঘরোয়া ক্রিকেটেও হিট রো-কো, একইদিনে সেঞ্চুরি বিরাট ও রোহিতের
সিটি ফুটবল গ্রুপ ২০১৯ সালে মুম্বই সিটি এফসি-র ৬৫% অংশীদারিত্ব অধিগ্রহণ করে। ভারতে সিটি ফুটবল গ্রুপের এটি বড় বিনিয়োগ ছিল। সিটি ফুটবল গ্রুপ আসার পর থেকেই ক্লাবটির সাফল্যের নতুন অধ্যায় শুরু হয়েছিল। আইএসএলের (ISL) ইতিহাসে যুগ্মভাবে সফল ক্লাব মুম্বই। চারটে খেতাব জেতে তারা। তার মধ্যে ২০২০-২১ সালে দুটো লিগ উইনার্স শিল্ড ও দুটো আইএসএল কাপ। ক্লাবটি ভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)-কে এই পরিবর্তনের কথা জানিয়েছে এবং প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আইএসএল কবে শুরু হবে কেউ জানে না। দফায় দফায় আলোচনা হলেও কোনও সমাধান সূত্র বেরোয়নি। এই পরিস্থিতিতে বড় ধাক্কা খেল মুম্বই সিটি। সিটি গ্রুপের অধীনে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি থেকে মেলবোর্ন সিটির মতো বিখ্যাত ক্লাবগুলি। সেই তালিকায় ছিল মুম্বই সিটিও। যদি শেষ পর্যন্ত সিটি গ্রুপের সঙ্গে মুম্বইয়ের সম্পর্ক ছিন্ন হয় তা ভারতীয় ফুটবলের জন্য ভালো বিজ্ঞাপণ হবে না।

এদিকে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে। নতুন ক্রীড়া আইন অনুসারে ২০২৬ সালে কোনও ক্রীড়া সংস্থায় নির্বাচন হবে না। কিন্তু বিষয়টা এত সহজ নয়। জানুয়ারি থেকে প্রয়োগ হচ্ছে নতুন ক্রীড়া আইন। ক্রীড়ামন্ত্রক চাইছে সব ফেডারেশন ক্রীড়া আইনের সঙ্গে তাল মিলিয়ে চলা শুরু করুক। এর মধ্যে রাজ্য ক্রীড়া অ্যাসোসিয়েশনগুলিও রয়েছে। কিন্তু অনেক সংস্থা মনে করতেই পারে, ক্রীড়া আইন প্রয়োগ করতে তাদের দু’বছরও লেগে যেতে পারে। এই পরিস্থিতিতে আগামী সেপ্টেম্বর মাসে নির্ধারিত সময়ে এআইএফএফ-র নির্বাচন হতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
