নিউজ পোল ব্যুরো: প্রথম দিনেই জমে গেল বিজয় হাজারে ট্রফি। ঘরোয়া ক্রিকেটে নামলেই আলো কাড়ে বড় তারকারা—আর সেই আলোয় আবারও আলোকিত বিজয় হাজারে ট্রফি। বোর্ডের নির্দেশ ছিল স্পষ্ট: জাতীয় দলে জায়গা ধরে রাখতে হলে ফর্ম আর ফিটনেস প্রমাণ করতেই হবে মাঠে নেমে। সেই চ্যালেঞ্জকেই যেন হাসিমুখে গ্রহণ করলেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। ফল? দুই মহাতারকার ব্যাটে সেঞ্চুরির ঝড়, সঙ্গে একাধিক রেকর্ড। পাশাপাশি ইশান কিষান (Ishan Kishan) ও সাকিবুল গণির (Sakibul Gani) দ্রুততম সেঞ্চুরিও সকলের নজর কেড়েছে।
আরও পড়ুন: New Technology in Football :ফুটবলে বিশেষ প্রযুক্তি নিয়ে আসছে ফিফা
বিসিসিআইয়ের (BCCI) নির্দেশ মেনে বহুদিন পর ঘরোয়া ক্রিকেটে নামলেন রোহিত শর্মা (Rohit Sharma)। প্রায় সাত বছর পর বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) তাঁর প্রত্যাবর্তন ঘিরে আগ্রহ ছিল তুঙ্গে। প্রতিপক্ষ সিকিম হলেও মাঠে নামার পর কোনও রকম দয়া দেখাননি ভারত অধিনায়ক। মাত্র ৯৪ বলে ১৫৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ৬২ বলেই সেঞ্চুরি, ৯টি ছক্কা ও ১৮টি চারের সৌজন্যে কার্যত একার হাতে ম্যাচ বের করে নেন রোহিত। মুম্বই অনায়াসে ৮ উইকেটে জয় পায়। উল্লেখযোগ্য বিষয়, জয়পুরে প্রায় ১২ হাজার দর্শক হাজির ছিলেন শুধু রোহিতের ব্যাটিং দেখতেই—আর তাঁরা কেউই হতাশ হননি। অন্যদিকে বিরাট কোহলির সামনে প্রতিপক্ষ তুলনায় শক্ত—অন্ধ্রপ্রদেশ। কিন্তু নামটাই তো বিরাট কোহলি। প্রথম বলেই লিস্ট এ ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি। শচীন তেণ্ডুলকরের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই নজির গড়লেন কোহলি, তাও অনেক কম ইনিংসে। এরপর সেই ম্যাচেই এল অনবদ্য শতরান, যা তাঁর ধারাবাহিকতারই আরেক প্রমাণ।

বর্তমান সময়ে ঘরোয়া ক্রিকেটের মান ও নিচের সারির দলগুলোর বিরুদ্ধে এত বড় তারকাদের খেলানো কতটা যুক্তিযুক্ত—তা নিয়ে বিতর্ক থাকতেই পারে। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের আগে এই ম্যাচগুলো যে রোহিত ও কোহলির জন্য আদর্শ প্রস্তুতির মঞ্চ, তা বলাই যায়। বোর্ডের নির্দেশ মানা হোক বা ফর্মে ফেরার বার্তা—বিজয় হাজারে ট্রফির এই দিনে একটাই কথা স্পষ্ট, রোহিত ও কোহলিকে আলাদা করে কিছু প্রমাণ করতে হয় না। ব্যাটই তাঁদের হয়ে সব কথা বলে দেয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
প্রসঙ্গত, একই দিনে একের পর এক রেকর্ড ভাঙা গড়ার নজির দেখালেন ভারতীয় ক্রিকেটের যুব প্রতিভারাও। ঝাড়খণ্ডের এর ব্যাটসম্যান ইশান কিশান কর্নাটকের বিরুদ্ধে ম্যাচে মাত্র ৩৯ বলে ১২৫ রান করেন। ৭টি চার এবং ১৪টি ছয় মেরেই তিনি দেখালেন ব্যাটের জাদু। ৩৩ বলে সেঞ্চুরি করে নজির গড়েছিলেন তিনি। কিন্তু তারেই নজির তিন ঘন্টার বেশি টিকল না। কারণ বিহারের সাকিবিল গণি। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে খেলার শুরুতেই মাত্র ৩২ বলে সেঞ্চুরি হাঁকিয়ে তিনি ভারতের List A ইতিহাসে দ্রুততম শতরান গড়লেন। একই সঙ্গে, সাকিবুল গণির অবিশ্বাস্য পারফরম্যান্স তরুণ ভারতীয়দের সম্ভাবনার নতুন মানদণ্ড স্থাপন করল।
