নিউজ পোল ব্যুরো: ডিসেম্বরের শেষভাগে রাজ্যজুড়ে শীতের দাপট আরও স্পষ্ট হচ্ছে। উত্তরবঙ্গে (North Bengal) যেখানে ঠান্ডা ইতিমধ্যেই কাবু করে ফেলেছে জনজীবন, সেখানে দক্ষিণবঙ্গেও (South Bengal Weather Update) শুরু হয়ে গিয়েছে পারদের টানা পতন। আবহাওয়া দফতরের পূর্বাভাস (IMD) অনুযায়ী, আগামী কয়েক দিনে শীতের আমেজ আরও জোরালো হবে এবং অনেক জেলাতেই তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমতে পারে। আলিপুর আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, গত কয়েকদিন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঠান্ডার গতি কিছুটা থমকে ছিল। তবে সেই ঝঞ্ঝা আপাতত সরে যাওয়ায় রাজ্যজুড়ে ফের উত্তুরে হাওয়ার প্রভাব বাড়ছে। তার ফলেই আজ থেকেই দক্ষিণবঙ্গে শীতের দাপট আরও বাড়বে। শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা আরও প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে (Weather Update)।
কলকাতার (Kolkata) দিকে তাকালে, মহানগরবাসীর জন্যও শীতের খবর রয়েছে। চলতি সপ্তাহের শেষের দিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে (Weather Update)। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ আরও খানিকটা নামার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে রাতের তাপমাত্রা থাকতে পারে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে দিনের বেলায় রোদ থাকায় ঠান্ডা কিছুটা সহনীয় থাকবে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, শনিবার অর্থাৎ ২৭ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই তাপমাত্রার পতন লক্ষ্য করা যাবে। এরপর রবিবার থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত আবহাওয়ার চরিত্রে খুব একটা পরিবর্তন হবে না। ওই সময় তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে। তবে ২০২৬ সালের শুরুতে ফের একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাস। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপাতত কুয়াশার প্রভাব থাকবে (Weather Update)। ভোরের দিকে কুয়াশার ঘনত্ব বেশি হতে পারে, যার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েক দিনে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্কই থাকবে (Weather Update)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
উত্তরবঙ্গে পরিস্থিতি আরও কঠিন। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে (North Bengal Weather Update)। উপরের দিকের পাঁচটি জেলায় রাতের তাপমাত্রা নেমে যেতে পারে ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসে। দিনভর উত্তুরে হাওয়া ও কুয়াশার দাপটে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আগামী দুদিনে সেখানে তাপমাত্রা আরও ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
