CAT 2025: আইআইএমের বাইরে কোন কোন প্রতিষ্ঠানে এমবিএ? জেনে নিন CAT Exam এর সুযোগের পরিধি

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: কমন অ্যাডমিশন টেস্ট বা CAT Exam (CAT 2025) মানেই শুধুমাত্র আইআইএম—এই ধারণা এখনও বহু পরীক্ষার্থীর মধ্যে রয়ে গিয়েছে। কিন্তু বাস্তবে ছবিটা অনেকটাই আলাদা। চলতি বছরে ক্যাট পরীক্ষার ফল প্রকাশের পর স্পষ্ট হয়ে গিয়েছে, আইআইএম ছাড়াও দেশের একাধিক প্রথম সারির প্রতিষ্ঠান এই পরীক্ষার মাধ্যমেই এমবিএ-তে ভর্তি নেয়। ফলে যাঁরা আইআইএমে সুযোগ পাননি, তাঁদের হতাশ হওয়ার কারণ নেই। বরং CAT Exam (CAT 2025) তাঁদের সামনে খুলে দিয়েছে আরও বিস্তৃত সম্ভাবনার দরজা।

আরও পড়ুন:

এ বছর ক্যাট পরীক্ষার আয়োজন করেছিল আইআইএম কোঝিকোড়। লক্ষাধিক পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১২ জন ১০০ পার্সেন্টাইল অর্জন করেছেন। তবে ৮৫ থেকে ৯৫ পার্সেন্টাইলের মধ্যেই রয়েছে বহু নামী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ। আইআইএমগুলিতে সাধারণত এই রেঞ্জেই কাট অফ নির্ধারিত হয়। তবে এর বাইরেও দেশের নানা প্রান্তে থাকা আইআইটি ও শীর্ষস্থানীয় বিজ়নেস স্কুলগুলি CAT Exam (CAT 2025) স্কোরের ভিত্তিতে ছাত্র ভর্তি করে থাকে।এনআইআরএফ র‍্যাঙ্কিং অনুযায়ী আইআইটি দিল্লি, আইআইটি বম্বে, আইআইটি খড়্গপুর, আইআইটি মাদ্রাজ, আইআইটি রুরকি, আইআইটি কানপুর এবং আইআইটি আইএসএম ধানবাদে ক্যাট স্কোরের ভিত্তিতে এমবিএ পড়ার সুযোগ পাওয়া যায়। সাধারণত এই প্রতিষ্ঠানগুলিতে ৮৫ থেকে ৯৮ পার্সেন্টাইলের মধ্যে কাট অফ থাকে, যদিও তা বিভাগভেদে পরিবর্তিত হতে পারে। ফলে যাঁদের স্কোর ৯০-এর আশপাশে, তাঁদের কাছেও এই দরজাগুলি খোলা থাকে।

শুধু তাই নয়, ৮০ থেকে ৯০ পার্সেন্টাইল স্কোর পাওয়া পরীক্ষার্থীদের জন্য রয়েছে একাধিক আইআইএম এবং নামী বেসরকারি প্রতিষ্ঠান। আইআইএম সম্বলপুর, আইআইএম অমৃতসর, আইআইএম জম্মু, আইআইএম ভিশাখাপত্তনম, আইআইএম ত্রিচি, আইআইএম উদয়পুর, আইআইএম রোহতাক, আইআইএম মুম্বই ও আইআইএম লখনউয়ের মতো ক্যাম্পাসগুলিতে এই স্কোরেই আবেদন করা যায়। পাশাপাশি আইএমআই দিল্লি, গোয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এবং এসপি জৈন ইনস্টিটিউটের মতো নামী প্রতিষ্ঠানও CAT Exam (CAT 2025) স্কোরকে গুরুত্ব দেয়।

যাঁদের পার্সেন্টাইল ৭০ থেকে ৮০-এর মধ্যে, তাঁদের জন্যও সুযোগ রয়েছে। ইকফাই বিজ়নেস স্কুল, আইএমএস গাজিয়াবাদ, জয়পুরিয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, নিউ দিল্লি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এবং কেআইআইটি স্কুল অফ ম্যানেজমেন্টের মতো প্রতিষ্ঠানে এই স্কোরে ভর্তি সম্ভব। সব মিলিয়ে বলা যায়, CAT Exam (CAT 2025) শুধুই একটি পরীক্ষার ফল নয়, বরং অসংখ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের দরজা খোলার চাবিকাঠি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole