নিউজ পোল ব্যুরো: দক্ষিণবঙ্গে (South Bengal Weather Update) ঠান্ডা পড়বে কি পড়বে না—এই টানাপোড়েন চলছিল বেশ কিছুদিন ধরেই। কিন্তু হঠাৎ করেই বদলে গেল ছবি। শীত যেন আচমকা পুরো রাজ্যকে জাপটে ধরেছে। উত্তর থেকে দক্ষিণ—সব জায়গাতেই হাড়হিম করা ঠান্ডায় নাজেহাল সাধারণ মানুষ। এমনকি শীতপ্রেমীরাও বলছেন, এবারের শীত বেশ কড়া মেজাজেই হাজির হয়েছে। একের পর এক তাপমাত্রার রেকর্ড ভাঙছে, আর তাতেই বাড়ছে শীতের দাপট।আবহাওয়া দফতর (IMD Weather Forecast) জানিয়েছে, চলতি সপ্তাহ জুড়েই কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে (Weather Update)শীতের প্রকোপ বজায় থাকবে। দিনের বেলাতেও উত্তুরে হাওয়ার দাপটে কাঁপুনি দিচ্ছে। আগামী চার থেকে পাঁচ দিনে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বরং এ সপ্তাহের মধ্যেই আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ নামতে পারে বলে পূর্বাভাস (Weather Update)।
আরও পড়ুন : Humayun Kabir: “আগে বাবরি মসজিদ করুন…”, হুমায়ুনের জোট প্রস্তাবের পাল্টায় তীব্র কটাক্ষ অভিষেকের
তবে আবহাওয়াবিদদের মতে, ৩১ ডিসেম্বর এবং নতুন বছরের শুরুতে তাপমাত্রা সামান্য ঊর্ধ্বমুখী হতে পারে। যদিও তাতে শীতের দাপট পুরোপুরি কমবে না। অর্থাৎ, বর্ষবরণও হতে চলেছে কনকনে ঠান্ডার মধ্যেই (Weather Update)। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শীতের তীব্রতা বেশি অনুভূত হবে। কোনও কোনও এলাকায় তাপমাত্রা নেমে যেতে পারে ১০ ডিগ্রির নিচেও। এমনকি তাপমাত্রার নিরিখে কিছু দক্ষিণবঙ্গের জেলা উত্তরবঙ্গকেও টেক্কা দিচ্ছে। আগামী সাতদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে (Dry Weather Forecast)। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা (Fog Alert) দেখা যেতে পারে, যার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। যদিও আপাতত ঘন কুয়াশা নিয়ে কোনও বিশেষ সতর্কতা জারি হয়নি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
অন্যদিকে, উত্তরবঙ্গে (North Bengal Weather update) শীতের দাপট আরও ভয়াবহ। আগামী পাঁচ থেকে ছয়দিন রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন না হলেও, ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি আরও তীব্র হবে। দার্জিলিং ও পার্বত্য এলাকাগুলিতে তাপমাত্রা নেমে এসেছে ৪ থেকে ৬ ডিগ্রির ঘরে। কোচবিহার ও আলিপুরদুয়ারেও শীতের দৌড়ে পাহাড়ি এলাকাকে টেক্কা দিচ্ছে ঠান্ডা। সমস্ত জেলাতেই ঘন কুয়াশার জন্য সতর্কতা জারি রয়েছে। রাজ্যজুড়ে আপাতত শীতের দাপট থেকে রেহাই পাওয়ার কোনও সম্ভাবনা নেই (Weather Update)।
