Shamik Bhattacharya:বাংলাকে ‘পশ্চিম বাংলাদেশ’ হতে দেব না: স্পষ্ট বার্তা শমীক ভট্টাচার্যের!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:’যা খুশি করুক, কিন্তু বাংলাকে পশ্চিম বাংলাদেশ করতে দেব না’, অভিষেকের দিল্লি যাওয়া প্রসঙ্গে মন্তব্য শমীক ভট্টাচার্যর (Shamik Bhattacharya)।মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সরাসরি আলোচনা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সাংবাদিক বৈঠকে তিনি জানান, ৩১ ডিসেম্বর তিনি নিজে নির্বাচন কমিশনে গিয়ে একাধিক “গুরুত্বপূর্ণ ইস্যু” তুলে ধরবেন।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/12/28/humayun-kabir-son-arrested-police-assault-shaktipur/

অভিষেকের দাবি, যদি সত্যিই ১ কোটি ৩৬ লক্ষ ভোটারের নাম নিয়ে ‘লজিক্যাল ডিসক্রিমেন্সি’ বা বাতিলের তালিকা তৈরি হয়ে থাকে, তা হলে তা জনসমক্ষে প্রকাশ করতেই হবে। তিনি প্রশ্ন তুলেছেন, “বাংলায় এক কোটি রোহিঙ্গা বা বেআইনি অনুপ্রবেশকারীর দাবি করা হচ্ছে—তার প্রমাণ কোথায়।” কড়া সুরে অভিষেক বলেন, “তালিকা প্রকাশ করুন, না হলে বাংলার মানুষের কাছে কান ধরে ক্ষমা চান।”

তিনি আরও অভিযোগ করেছেন, ভোটার তালিকা যাচাইয়ের দায়িত্বে থাকা বিএলও, ইআরওরা মাসাধিক সময় ধরে কাজ করলেও, হঠাৎ এক দিনে বা এক ঘণ্টায় কীভাবে এত বিপুল সংখ্যক অসঙ্গতি চিহ্নিত হল। অভিষেক জানান, এই সংক্রান্ত একাধিক স্ক্রিনশট তাদের কাছে রয়েছে এবং প্রমাণ হিসেবে সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে। একই সঙ্গে সীমা খন্না নামে এক আধিকারিকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর কথায়, “সফটওয়্যার ত্রুটির কারণেই সমস্যা তৈরি হয়েছে—এমন কথোপকথনের প্রমাণও আমাদের হাতে আছে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

অন্যদিকে, অভিষেকের দিল্লি সফরকে তাচ্ছিল্য করতে ছাড়েনি বিজেপি। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “নিজের অবস্থান স্পষ্ট করার অধিকার ওঁর আছে। সাংবিধানিক কাঠামোর মধ্যেই শুদ্ধিকরণের কাজ করছে কমিশন। এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। কিন্তু দেশের নিরাপত্তার সঙ্গে আপস হবে না—পশ্চিমবঙ্গকে কেউ পশ্চিম বাংলাদেশ হতে দেবে না।”

তৃণমূল শিবিরের স্পষ্ট বার্তা—“ভয় দেখানো নয়, প্রমাণ দেখানো হোক।” এসআইআর বিতর্কে রুতোর উত্তাপ আরও বাড়ানোর সংকেত দিয়েছে অভিষেকের দিল্লি-কূটনীতি।