Sunday Astrology: বছরের শুরুতেই মহালক্ষ্মী যোগ! রবিপুষ্য নক্ষত্রের প্রভাবে মালামাল হবে ৫ রাশি

রাশিফল

নিউজ পোল ব্যুরো: নতুন বছরের (Sunday Astrology) একেবারে শুরুতেই জ্যোতিষশাস্ত্রের (Sunday Astrology) বিচারে এক বিরল ও গুরুত্বপূর্ণ দিনের সাক্ষী হতে চলেছে রবিবার, ৪ জানুয়ারি ২০২৬। বৈদিক পঞ্জিকা (Sunday Astrology) অনুসারে এই দিনটি পড়ছে পৌষ মাসের কৃষ্ণা প্রতিপদ তিথিতে। একই দিনে একযোগে গঠিত হচ্ছে বৈধৃতি যোগ ও বিষকুম্ভ যোগ। তার উপর ২০২৬ সালের প্রথম রবিপুষ্য যোগ, সঙ্গে পুনর্বাসু ও পুষ্য নক্ষত্রের প্রভাব সব মিলিয়ে এই দিনটিকে জ্যোতিষীরা অত্যন্ত শক্তিশালী ও ফলদায়ক বলে মনে করছেন।

আরও পড়ুন: Saturday Rashifal Update: শনির প্রভাবেই জীবনে ফিরবে সমৃদ্ধি! শুভ দিন পাঁচ রাশির জাতকদের

রবিবার সূর্যদেবের (Surya Dev) অধিপত্যের দিন। সেই দিনে চাঁদের মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গোচর বিশেষ তাৎপর্য বহন করে। এর ফলে কিছু রাশির জাতকদের জীবনে সুখ, সাফল্য ও অগ্রগতির নতুন পথ খুলে যেতে পারে। জ্যোতিষ গণনা অনুযায়ী, এই বিশেষ গ্রহযোগে পাঁচটি রাশির ভাগ্যে বড়সড় ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

মিথুন রাশির জাতকদের জন্য দিনটি অত্যন্ত শুভ হতে পারে। দাম্পত্য জীবনে বোঝাপড়া আরও দৃঢ় হবে। পরিবারকে সময় দেওয়ার সুযোগ মিলবে, যা মানসিক শান্তি এনে দেবে। পড়ুয়াদের ক্ষেত্রে পরীক্ষায় ভালো ফল বা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নতুন চাকরি বা কেরিয়ার সংক্রান্ত সুখবরও আসতে পারে।

সিংহ রাশির জাতকদের জন্য ৪ জানুয়ারি হতে পারে মনের ভার হালকা করার দিন। নিজের অনুভূতি ও মতামত স্পষ্টভাবে প্রকাশ করতে পারবেন। দীর্ঘদিনের পারিবারিক টানাপড়েন থাকলে তার অবসান ঘটার সম্ভাবনা রয়েছে। প্রবীণদের আশীর্বাদে গুরুত্বপূর্ণ কাজে সাফল্য মিলতে পারে।

কন্যা রাশির উপর সূর্যদেবের বিশেষ কৃপা থাকবে। সামাজিক ক্ষেত্রে সম্মান ও পরিচিতি বাড়বে। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে লাভের যোগ রয়েছে। বহুদিনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। হঠাৎ আর্থিক প্রাপ্তির সম্ভাবনাও জোরালো।

ধনু রাশির জীবনে আসতে চলেছে ইতিবাচক পরিবর্তন। নতুন আয়ের উৎস তৈরি হতে পারে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে আর্থিক চাপ অনেকটাই কমবে।

মীন রাশির জাতকদের জন্য বৈধৃতি যোগ বিশেষ শুভ ফল দেবে। কেরিয়ারে উন্নতির ইঙ্গিত মিলছে। ব্যবসায় চলমান সমস্যার সমাধান হতে পারে। নতুন পরিকল্পনা শুরু করার জন্য দিনটি অত্যন্ত অনুকূল। সূর্যদেবের কৃপায় অর্থাগম ও স্থিতিশীলতার সম্ভাবনা রয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole