Sourav Ganguly: সৌরভ যুগে প্রিটোরিয়ার হতাশা বাড়ছে, সানরাইজার্সের কাছে হার ১০ উইকেটে

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) প্রিটোরিয়া ক্যাপিটালস (Pretoria Capitals) ফের ভেঙে পড়ল। এবার তারা সানরাইজার্সের কাছে হেরে গেল ১০ উইকেটে।

আরও পড়ুন: Steve Smith: ইতিহাসের পাতায় স্মিথ! সেঞ্চুরি করে ভাঙলেন রেকর্ড, হেডের বিধ্বংসী ব্যাটে ছারখার ইংল্যান্ড

কোচ হিসাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) শুরুতে সুখ মোটেও সঙ্গী হয়নি। এর আগেও দুটি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছিল তার দলকে। এবার বড় রান তুলেও এসএ২০ লিগে (SS 20) আরও একটি ম্যাচ হারল তাঁর দল প্রিটোরিয়া ক্যাপিটালস। সানরাইজার্স ইস্টার্ন কেপের কাছে তারা পরাজিত হল ১০ উইকেটে। জনি বেয়ারস্টো ও কুইন্টন ডিককের বিধ্বংসী ওপেনিং জুটির সামনে দাঁড়াতেই পারল না প্রিটোরিয়া। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ এসএ২০-তে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কোচিংয়ে প্রিটোরিয়া এখনও পর্যন্ত পাঁচ ম্যাচে জিতেছে মাত্র একটিতে। তিনটি ম্যাচে হার এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে, যা দলের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে।

ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় প্রিটোরিয়া। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা তোলে ১৭৬ রান। দলের পক্ষে লড়াইয়ের ভিত গড়ে দেন কোনর এস্তারহুইজেন (৩৩ বলে ৫২) ও শেরফানে রাদারফোর্ড (২২ বলে অপরাজিত ৩৭)। এই দু’জন ছাড়া বাকিরা উল্লেখযোগ্য রান করতে ব্যর্থ হন। সানরাইজার্সের হয়ে বল হাতে সফল ছিলেন আনরিখ নোখিয়া (৩ উইকেট) ও অ্যাডাম মিলনে (২ উইকেট)।১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন সানরাইজার্সের দুই ওপেনার। বেয়ারস্টো ৪৫ বলে ৮৫ এবং ডিকক ৪১ বলে ৭৯ রান করে ৩৪ বল হাতে রেখেই ম্যাচ শেষ করে দেন। কোনও উইকেট না হারিয়ে সহজ জয় তুলে নেয় সানরাইজার্স।

ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় কেশব মহারাজের একটি ওভার। সেই ওভারে ৩৪ রান নেন বেয়ারস্টো, যা এসএ২০ লিগের ইতিহাসে এক ওভারে সর্বোচ্চ রান। পাঁচটি ছক্কা ও একটি চার মারেন তিনি। তাঁর ইনিংসে ছিল ছ’টি ছয় ও আটটি চার। ডিককের ব্যাট থেকেও আসে ছ’টি ছক্কা ও পাঁচটি চার।এই পরাজয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) প্রিটোরিয়ার জন্য চাপ আরও বাড়ল। বড় রান করেও ম্যাচ জেতার রাস্তা খুঁজে পাচ্ছে না দলটি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole