Telangana : তেলেঙ্গানায় ভয়াবহ রক্ত কেলেঙ্কারি

অপরাধ দেশ

নিউজ পোল ব্যুরো: তেলেঙ্গানায় (Telangana) ভয়াবহ ও চাঞ্চল্যকর এক বেআইনি কর্মকাণ্ডের পর্দাফাঁস করল সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অথরিটি ও হায়দরাবাদ (Hyderabad) পুলিশ। যৌথ অভিযানে কাচিগুডার CNK Import Export Company-তে হানা দিয়ে প্রায় ১,০০০ লিটার ভেড়া ও ছাগলের রক্ত বাজেয়াপ্ত করা হয়েছে, যা জীবিত পশু থেকে অবৈধভাবে সংগ্রহ করা হয়েছিল।

আরও পড়ুন: Suvendu Adhikari challenge Mamata Banerjee:‘নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারাব’—পুরুলিয়া থেকে মমতাকে ফের চ্যালেঞ্জ শুভেন্দুর!

অভিযোগ অনুযায়ী, কোনও সরকারি অনুমোদন ছাড়াই এই রক্ত সংরক্ষণ করা হচ্ছিল এবং পরে তা হরিয়ানাভিত্তিক Polymedicure নামক একটি সংস্থায় পাঠানো হচ্ছিল। ঘটনার মূল অভিযুক্ত সংস্থার মালিক নিকেশ বর্তমানে পলাতক। রক্তের ব্যবহার, পরিবহণে নিয়মভঙ্গ এবং পশু নিষ্ঠুরতার দিকটি খতিয়ে দেখছে প্রশাসন।

এদিকে, তেলেঙ্গানার (Telengana) কিসারা এলাকায় এক কসাইখানায় অভিযান চালিয়ে পুলিশ সঞ্জীব (একজন ডাক্তার) ও সোনু (দোকানের কর্মচারী)—এই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। জানা গেছে, তারা প্রায় ৩০টি ভেড়া ও ছাগলের শরীর থেকে মানব ভ্যাকিউটেনার সূচ ব্যবহার করে রক্ত সংগ্রহ করছিল।

সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো—পুলিশ “Human Blood” লেখা ১৩০টি প্যাকেট উদ্ধার করেছে, প্রতিটিতে ৭৫০ মিলিলিটার রক্ত, যার বাজারমূল্য দেখানো হয়েছিল ৫,০০০ করে। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা স্পষ্ট জানিয়েছেন, পশুর রক্ত কোনওভাবেই মানুষের চিকিৎসায় ব্যবহারযোগ্য নয় কিংবা বিক্রি করা সম্পূর্ণ বেআইনি।

এই ঘটনায় GHMC (গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন) অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করেছে এবং পুরো স্টক বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারীরা আশঙ্কা করছেন, এই রক্ত কোথায় (Telangana) ও কীভাবে ব্যবহার হচ্ছিল, তা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক বিপদের কারণ হতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole