Shikhar Dhawan: সুখবর! বাগদান সেরে ব্যাক্তিগত জীবনের দ্বিতীয় ইনিংস শুরু শিখর ধাওয়ানের

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: আইরিশ বান্ধবী সোফি শাইনের (Sophie Shine) সঙ্গে বাগদান সারলেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। সে কথা নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে জানালেন তিনি। কিছুদিন আগেই শোনা যাচ্ছিল ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে বিয়ে করতে চলেছেন এই তারকা যুগল। দিল্লিতে হবে বিয়ে। ইতিমধ্যেই বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন শিখর ধাওয়ান। যদিও এই প্রস্তুতি হচ্ছে চুপিসারে।

আরও পড়ুন: El Classico: স্প্যানিশ সুপার কাপ জয় বার্সেলোনার, লড়াই দিয়েও হার রিয়াল মাদ্রিদের

জানা গেছে, ফেব্রুয়ারি ২০২৬-এ দিল্লি-এনসিআর-এ তাদের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পুরো ঘটনার সঙ্গে যুক্ত একটি সূত্র বলেছে, ‘এটা নতুন শুরু এবং ওরা এটাকে সবার থেকে আড়ালে রাখতে চায়।’ সূত্র জানিয়েছে, ধাওয়ান নিজের হাতে বিয়ের প্রস্তুতি খতিয়ে দেখছেন।

সোফি একজন আইরিশ প্রোডাক্ট কনসালটেন্ট এবং শিখর ধাওয়ান ফাউন্ডেশনের প্রধান। কয়েক বছর আগে দু’জনের আলাপ হয় দুবাইতে। প্রথমে এই সম্পর্কটা ছিল বন্ধুত্বের। পরে সেটা প্রেমের দিকে মোড় নেয়। গত এক বছর ধরে দু’জন একসঙ্গে থাকছেন। শিখর ধাওয়ানের ফাউন্ডেশনের দায়িত্বে রয়েছেন সোফি।

কয়েক বছর আগে দু’জনের আলাপ হয় দুবাইতে। প্রথমে এই সম্পর্কটা ছিল বন্ধুত্বের। পরে সেটা প্রেমের দিকে মোড় নেয়। গত এক বছর ধরে দু’জন একসঙ্গে থাকছেন। সোফি শিখর ধাওয়ানের যাত্রায় সক্রিয়ভাবে রয়েছেন। শিখর ধাওয়ানের ফাউন্ডেশনের দায়িত্বে রয়েছেন সোফি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

শিখর ধাওয়ানের এটা দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি বিয়ে করেছিলেন আয়েশা মুখোপাধ্যায়কে। তাঁদের ১১ বছর বয়সি একটি পুত্র সন্তান রয়েছে। কিন্তু আয়েশার সঙ্গে শিখরের বিবাহ বিচ্ছেদ হয়। আয়েশা খেলা অন্ত প্রাণ। নিজেও কিকবক্সার। শিখর ধাওয়ানের সঙ্গে দশ বছরের বড় আয়েষার আলাপ ফেসবুকের মাধ্যমে। আয়েশা ছিলেন আগে থেকেই বিবাহিত। পাশাপাশি দুই মেয়েও ছিল তার। সেই দুই মেয়ের দায়িত্ব নিয়েই আয়েশাকে বিয়ে করেছিলেন শিখর। প্রথমে তার বাবা রাজি ছিলেন কিন্তু শিখরের মা ছিলেন ছেলের পাশে। কিন্তু এখন সে সব অতীত। ব্যক্তিগত জীবনে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন শিখর। ঘর ভাঙার যন্ত্রণা ভুলে নতুন করে ঘর বাঁধছেন তিনি। এখন অপেক্ষা আনুষ্ঠানিক ভাবে চারহাত এক হওয়ার।