নিউজ পোল ব্যুরো: চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের (Super Cup Espana) শিরোপা ঘরে তুলল বার্সেলোনা (Barcelona)। রুদ্ধ্বশ্বাস ফাইনালে রিয়াল মাদ্রিদকে (Real Madrid) ৩-২ গোলে হারাল তারা। এ যেন টান টান উত্তেজনায় ভরা সিনেমা। পুরো থ্রিলার। প্রথম ৩০ মিনিট যেন ঝড় ওঠার আগের নিস্তব্ধতা। এরপরেই উঠল ঝড়। এল ক্লাসিকো (El Classico) এরকমই হবে। সেই প্রত্যশা (El Classico) পূরণ করল দুই দল। তবে শেষ হাসি হাসল বার্সেলোনা।
আরও পড়ুন: Rishabh Panth : নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ঋষভ পন্থ
১৬ বার এই ট্রফি জয়ের (El Classico) রেকর্ড গড়ল কাতালান ক্লাবটি। ম্যাচের নায়ক ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার রাফিনিয়া দুটি গুরুত্বপূর্ণ গোল করে ফাইনালে নিজের দলের শিরোপা নিশ্চিত করেন তিনি।
ম্যাচের শুরু থেকেই দুই দলই সমানতালে আক্রমণাত্মক লড়াই চালালেও ধীরে ধীরে সময় গড়াতে থাকলে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে বার্সেলোনা। ৩৬ মিনিটে বক্সের ভেতরে ঢুকে নিখুঁত নিচু শটে দলকে এগিয়ে দেন রাফিনিয়া। তবে বিরতির ঠিক আগে ম্যাচে নাটকীয় মোড় নেয়। সংযুক্তি সময়ের দ্বিতীয় মিনিটে মাঝমাঠ থেকে দুর্দান্ত দৌড়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে অসাধারণ ফিনিশে করে নিজের দলকে সমতায় ফেরানআরেক ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র (Vinicious Junior)।
কিন্তু ম্যাচের ফলাফল এইখানেই শেষ নয়। দুই মিনিট পরেই পেনাল্টি এরিয়ায় জায়গা পেয়ে অসাধারণ ফিনিশে বার্সেলোনাকে আবার এগিয়ে দেন রবার্ট লেভনডোস্কি। প্রথমার্ধের শেষ মুহূর্তে রিয়ালের কর্নার থেকে গোললাইন ক্লিয়ারেন্সের পর গনজালো গার্সিয়ার শট বার ছুঁয়ে জালে জড়ালে আবার ম্যাচে ফেরে রিয়াল।
দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি কিছুটা কমলেও ৭৩ মিনিটে আবার আলোচনায় সেই আজেকের ম্যাচের মাসিহা সেই রাফিনিয়া। বক্সের ধারে নেওয়া তার শট ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে জালে ঢুকে পড়ে। শেষদিকে ফ্রেঙ্কি ডি ইয়ং লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও ১০ জনের বার্সার রক্ষণভাগ রিয়ালের সব আক্রমণ রুখে দেয়। গোলরক্ষক জোয়ান গার্সিয়ার একাধিক দুর্দান্ত সেভ নিশ্চিত করে বার্সেলোনার ঐতিহাসিক জয়।
এই জয়ের মাধ্যমে বার্সেলোনা তাদের ট্রফি ক্যাবিনেটে ১৬তম স্প্যানিশ সুপার কাপ যুক্ত করল। এটি শুধুমাত্র একটি শিরোপা নয়, বরং ক্লাবের নতুন প্রজন্মের জন্য একটি বড় আত্মবিশ্বাসের উৎস হিসেবে কাজ করবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
