Weather Update : শহরে আপাতত শীতের দাপট কমলেও বিদায় নয়, পৌষ সংক্রান্তিতে ফের নামবে পারদ!

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: উত্তুরে হাওয়া সক্রিয় থাকলেও আপাতত শহর কলকাতা (Kolkata) ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কনকনে শীত থেকে কিছুটা স্বস্তি মিলেছে (South Bengal Weather Update)। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে (Weather Update)। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—তাহলে কি শীত বিদায়ের পথে? তবে আবহাওয়াবিদদের মতে, এখনই শীতের শেষ বলে ধরে নেওয়ার কোনও কারণ নেই। পৌষ মাস শেষ হতে এখনও কয়েকটা দিন বাকি, আর তার মধ্যেই ফের আবহাওয়ার বড়সড় বদলের ইঙ্গিত মিলছে (Weather Update)।

আরও পড়ুন : Mary Kom : জীবনের অন্ধকার অধ্যায় নিয়ে অকপট মেরি কম

আবহাওয়া দফতরের পূর্বাভাস (IMD) অনুযায়ী, পৌষ সংক্রান্তির সময় ফের নামতে পারে পারদ। পৌষের শেষ দিন এবং মাঘ মাসের শুরুতে দক্ষিণবঙ্গে আবারও শীত জাঁকিয়ে বসতে পারে (South Bengal Weather Update)। সেই সময় মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার প্রভাব বাড়বে। ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। বিশেষ করে উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় কুয়াশার দাপট বেশি থাকার আশঙ্কা। এদিকে, দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোলেও এর সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর (IMD)। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপমাত্রা তুলনামূলকভাবে উঁচুতেই থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পশ্চিমের জেলাগুলিতে এই তাপমাত্রা থাকতে পারে ৭ থেকে ১০ ডিগ্রির মধ্যে। তবে বুধবার সংক্রান্তির দিন ফের একধাক্কায় পারদ অনেকটা নামতে পারে (Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

অন্যদিকে, দক্ষিণবঙ্গে সাময়িক স্বস্তি মিললেও উত্তরবঙ্গে শীতের দাপট একই রকম তীব্র (North Bengal Weather Update)। উত্তুরে শীতল হাওয়ার কারণে সেখানে ঠান্ডার অনুভূতি আরও বাড়ছে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা নীচে থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকদিন উত্তরবঙ্গের কিছু জেলায় ‘কোল্ড ডে’ পরিস্থিতি বজায় থাকতে পারে (Weather Update)। দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর (IMD)। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। যদিও সামগ্রিকভাবে উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া থাকবে এবং আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই (Weather Update)।