Rishabh Panth : নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ঋষভ পন্থ

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: ভারত (India) বনাম নিউজিল্যান্ড(New Zealand) ওডিআই সিরিজ শুরুর ঠিক আগের দিন অনুশীলনে গুরুতর চোট পেয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Panth)। ফলে কিউইদের বিরুদ্ধে পুরো সিরিজ থেকেই তিনি ছিটকে গেলেন তিনি। গত শনিবার বঢোদরার বিসিএ গ্রাউন্ডে ভারতীয় দলের একটি ঐচ্ছিক অনুশীলন সেশন চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। নেটে ব্যাটিং করার সময় থ্রো-ডাউন স্পেশালিস্টের একটি বল সরাসরি তাঁর কোমরের ঠিক ওপরে পাঁজরের ডান দিকে আঘাত করে। সঙ্গে সঙ্গেই যন্ত্রণায় মাঠে বসে পড়েন পন্থ। দলের ফিজিও এবং প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) দ্রুত তাঁর কাছে ছুটে যান। প্রাথমিক চিকিৎসার পর দেখা যায় তিনি স্বাভাবিকভাবে দাঁড়াতে পারছেন না, ফলে তাঁকে মাঠ ছাড়তে হয়।

আরও পড়ুন : Jemimah Rodriguez : জেমিমাকে ব্যাট গিটার উপহার দিলেন গাভস্কার

ভারতীয় দলের ফিজিও ও চিকিৎসকরা চোট পরীক্ষা করে জানান, ঋষভের পক্ষে এই সিরিজে খেলা সম্ভব হবে না। এই উইকেটকিপার-ব্যাটারের চোট গুরুতর কি না, তা এখনও জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত আলাদা করে কোনও চিকিৎসকের পরামর্শ নেননি ঋষভ। তিনি স্ক্যানও করাননি। শনিবার ভারতীয় ক্রিকেটারদের জন্য ঐচ্ছিক অনুশীলন ছিল। রোহিত শর্মা (Rohit Sharma), রাহুল, রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja), মহম্মদ সিরাজ (Mohammed Siraj), শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) ও শুভমান গিলের (Shubman Gill) সঙ্গে অনুশীলনে গেছিলেন ঋষভ। ২০২২ সালের সেই ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর থেকে পন্থের কেরিয়ারে চোট বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে। গত বছরও আঙুল এবং পায়ের চোটের কারণে বেশ কিছু ম্যাচ মিস করেছিলেন তিনি। নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে তাঁর মতো একজন ‘এক্স-ফ্যাক্টর’ ব্যাটারকে না পাওয়া ভারতীয় মিডল অর্ডারের জন্য বড় ক্ষতি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

​দলে ইতিমধ্যেই কেএল রাহুল প্রধান উইকেটকিপার হিসেবে রয়েছেন। তবে পন্থের বিকল্প হিসেবে নির্বাচকরা ইশান কিষান অথবা ধ্রুব জুরেলকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার কথা ভাবছেন। বিশেষ করে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা ইশান কিষান (Ishan Kishan) এই দৌড়ে অনেকটা এগিয়ে আছেন। এই উইকেটকিপার-ব্যাটার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ এবং টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men’s T20 World Cup) ভারতীয় দলে আছেন। বেশ কিছুদিন আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি ঈশান। ফলে টি-২০ বিশ্বকাপের আগে যত বেশি ম্যাচ খেলবেন, ততই তাঁর পক্ষে ভালো হবে।