Virat Kohli : দিল্লির হয়ে আরও একটি ম্যাচ খেলবেন বিরাট কোহলি

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) আরও একটি ম্যাচ খেলবেন বিরাট কোহলি (Virar Kohli)। জানিয়েছেন, দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (DDCA)-এর সভাপতি রোহন জেটলি। বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী চুক্তিবদ্ধ খেলোয়াড়দের অন্তত দুটি বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলা বাধ্যতামূলক ছিল, কিন্তু কোহলি তৃতীয় একটি ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন।

আরও পড়ুন: Shreyash Iyer Fitness: বাইশ গজে ফিরলেন শ্রেয়স আইয়ার

বর্তমানে বিরাট কোহলি পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। ৬ জানুয়ারি রেলওয়াজের বিরুদ্ধে দিল্লির হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলবেন তিনি। আসন্ন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রস্তুতি হিসেবে তিনি আরও একটি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রসঙ্গত, ইতিমধ্যেই এই টুর্নামেন্টে দিল্লির হয়ে দুটি ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন কোহলি। অন্ধ্রের বিরুদ্ধে ১৩১ এবং গুজরাটের বিরুদ্ধে ৭৭ রান করেছেন তিনি। দু’ম্যাচ মিলিয়ে ২০৮ রান করার পাশাপাশি লিস্ট এ ক্রিকেটে দ্রুততম ১৬ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন তিনি। শুধুবতাই নয়, ম্যাচের সেরাও হন তিনি। দুই ম্যাচে খেলে তাঁরা ১ লক্ষ ২০ হাজার টাকা পেয়েছেন। এর মধ্যে কোহলি দ্বিতীয় ম্যাচের সেরা হয়ে ১০ হাজার টাকা পেয়েছেন। ৬ জানুয়ারি রেলওয়েজের বিরুদ্ধে ম্যাচটি খেলার পর, ৭ জানুয়ারী ভারতীয় দলের শিবিরে যোগ দেবেন কোহলি। ১১ জানুয়ারি থেকে শুরু নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ, তার আগেই ম্যাচের মধ্যে থেকে ছন্দ ধরে রাখাই তাঁর লক্ষ্য।

টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নেওয়ার পর এখন ভারতের হয়ে শুধু এক দিনের ক্রিকেট খেলেন কোহলি। তাঁর লক্ষ্য ২০২৭ সালের বিশ্বকাপ খেলা। তবে কোহলির সম্ভাবনা থাকলেও রোহিত আর মুম্বইয়ের হয়ে এই টুর্নামেন্টে নামবেন না বলেই খবর। বিজয় হাজারে ট্রফিতে ‘সুপারহিট’ কামব্যাক করেছিলেন দু’জনেই। কিন্তু দ্বিতীয় ম্যাচেই রোহিত শর্মা এবং বিরাট কোহলির পারফরম্যান্সে আকাশপাতাল তফাত। মুম্বইয়ের হয়ে বিজয় হাজারের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমে প্রথম বলেই আউট হন হিটম্যান। তবে দুরন্ত ফর্ম ধরে রাখেন বিরাট।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টানা ভালো পারফরম্যান্স—দুটি শতরান ও একটি অপরাজিত অর্ধশতরান—ইঙ্গিত দিয়েছিল তাঁর ফর্মের। বিজয় হাজারেতেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন কোহলি। সব মিলিয়ে, ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চান না তিনি—আর সেটাই আবারও প্রমাণ করলেন মাঠে নামার সিদ্ধান্তনিয়ে।