নিউজ পোল ব্যুরো: অস্ট্রেলিয়ার প্রাক্তন টেস্ট ব্যাটসম্যান ডেমিয়েন মার্টিনকে (Demien Martin) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেনিনজাইটিসে আক্রান্ত হওয়ায় এই কিংবদন্তিকে বর্তমানে ‘ইনডিউসড কোমা’য় রাখা হয়েছে বুধবার।
৫৪ বছর বয়সী মার্টিন গত সপ্তাহে ‘বক্সিং ডে’তে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের দ্বারা জানা গেছে, প্রাণঘাতী মেনিনজাইটিসের সঙ্গে লড়াই করছেন তিনি। মেনিনজাইটিস মূলত মস্তিষ্ক ও মেরুদণ্ডের আবরণীর এক ধরনের বিপজ্জনক রোগ।
আরও পড়ুন:Shreyash Iyer : শ্রেয়স আইয়ারের ফেরা এখনও অনিশ্চিত। মিলল না ছারপত্র!
তাঁর এই শারীরিক অবস্থা নিয়ে ক্রিকেট দুনিয়া উদ্বিগ্ন। সবাই প্রার্থনা করছেন, এই বিশ্বকাপজয়ী ব্যাটার যেন সুস্থ হয়ে উঠে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। এই প্রাক্তন ক্রিকেটারের বয়স ৫৪ বছর। তিনি মেনিনজাইটিসে আক্রান্ত হওয়ার ফলে মস্তিষ্ক ও মেরুদণ্ডের ক্ষতি হচ্ছে। তিনি ২৬ ডিসেম্বর হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপরেই তাঁকে ব্রিসবেনের (Brisbane) এক হাসপাতালে ভর্তি করা হয়। অস্ট্রেলিয়া দলে মার্টিনের প্রাক্তন সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু অ্যাডাম গিলক্রিস্ট (Adam Gilchrist) পরিবারের পক্ষ থেকে জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসা চলছে। তবে শারীরিক অবস্থা একেবারেই ভালো নয়। জীবন বাঁচানোর জন্য এই প্রাক্তন ক্রিকেটারকে লড়াই চালাতে হচ্ছে। তাঁর পরিবার, শুভানুধ্যায়ী, সতীর্থদের পাশাপাশি সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা প্রার্থনা করছেন।

গিলক্রিস্ট জানিয়েছেন, ‘ও সেরা চিকিৎসাই পাচ্ছে। ওর স্ত্রী আমান্দা ও পরিবার জানে যে অনেকেই প্রার্থনা করছেন, শুভেচ্ছা জানাচ্ছেন।’ ক্রিকেট অস্ট্রেলিয়ার (Cricket Australia) সিইও টড গ্রিনবার্গ (Todd Greenberg) মার্টিনের দ্রুত সুস্থতার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ডেমিয়েনের অসুস্থতার কথা শুনে আমি দুঃখ পেয়েছি। ক্রিকেট অস্ট্রেলিয়া ও সামগ্রিকভাবে ক্রিকেটের সঙ্গে যুক্ত সবার পক্ষ থেকে এই সময় আমরা ওকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই ওর পাশে আছি।’

১৯৯২ সালে ব্রিসবেনে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় মার্টিনের। এই শিল্পী ব্যাটার রাজকীয় স্ট্রোক প্লে-র জন্য বিখ্যাত ছিলেন। তিনি ৬৭টি টেস্ট ম্যাচ এবং ২০৮টি ওডিআই ম্যাচ খেলেছেন। ১৯৯৯ ও ২০০৩ সালে ওডিআই বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন। ২০০৩ সালে বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে ৮৪ বলে ৮৮ রান করে অপরাজিত থাকেন মার্টিন। তিনি রিকি পন্টিংয়ের (Ricky Ponting) সঙ্গে ২৩৪ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। এই ব্যাটারই এখন গুরুতর অসুস্থ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
