T20 World Cup 2026: আইসল্যান্ড–উগান্ডার ট্রোলে হাসির পাত্র পাকিস্তান

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: ভারত (India) ২০২৫ এশিয়া কাপ (Asia Cup 2025) চ্যাম্পিয়ন (Champion) হওয়ার পর সূর্যকুমার যাদব ব্রিগেড-এর হাতে ট্রফি (Trophy) দেননি। ভেবেছিলেন, নিজের দেশে হিরো হবেন! তাঁর ছিচকাঁদুনিতে বারবার বিব্রত হতে হয়েছে ক্রিকেট-বিশ্বকে। তাঁর আবদার-অনুরোধেরও শেষ নেই।

কে তিনি জানেন? ঠিকই ধরেছেন, এই বিখ্যাত বা কুখ্যাত ব্যক্তি হলেন মহসিন নাকভি (Mohsin Naqvi)। তাঁর নামের পাশে রয়েছে একাধিক পরিচয়। তিনি পাকিস্তানের মন্ত্রী, এশিয়া ক্রিকেট কাউন্সিলের প্রধান (Asian Cricket Council Chairman), পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান (PCB Chairman)। আড়ালে আবডালে তাঁকে অনেকেই জোকার (Joker) বলে থাকেন।

কিন্তু তিনি এখন নিজের দেশেই হিরো থেকে জিরো! তাঁর আচরণে লজ্জায় মুখ পুড়ছে পাকিস্তানের। উগান্ডা (Uganda), আইসল্যান্ড (Iceland)-এর মতো দেশও তাঁকে ট্রোল (Troll) করতে ছাড়ছে না। এমনকি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররাও তাঁকে ছাড়ছেন না।

বলুন তো— কোনও দেশ বিশ্বকাপ (World Cup) খেলব না বললে বিশ্ব কি থেমে থাকে? বাংলাদেশ (Bangladesh) টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারতে এসে খেলতে চায়নি। তাতে কার লাভ হল? স্কটল্যান্ডের। তারা সুযোগ পেয়ে গেল বিশ্বকাপে। আর বাংলাদেশ বাইরে।

এদিকে পাকিস্তান (Pakistan) ভাবছিল বাংলাদেশ ইস্যু নিয়ে আইসিসিকে (ICC) চাপ দেবে! কিন্তু চাপটা এসে পড়ল নিজের উপরই। আজ গোটা ক্রিকেট দুনিয়া বলছে— “লজ্জা পাও পাকিস্তান!” এর আগে ভারতকে এশিয়া কাপ ট্রফি না দিয়ে নায়ক হওয়ার স্বপ্ন দেখেছিলেন মহসিন নাকভি। এশিয়া কাপ ফাইনাল শেষে ট্রফি বগলদাবা করে চোঁচা দৌড় নিজের হোটেলে। সেই বিতর্ক এখনও মেটেনি।

এবার দিলেন বিশ্বকাপ বয়কটের হুমকি (World Cup Boycott Threat)। বাড়ল পাকিস্তানের বিপদ। সেই সঙ্গে মুহূর্তে আন্তর্জাতিক মশকরায় পরিণত পাকিস্তান ক্রিকেট। আগে আইসল্যান্ড, তারপর উগান্ডা— একের পর এক দেশ লাইনে, পাকিস্তানের জায়গা নিতে তারা প্রস্তুত। এদিকে উগান্ডার কটাক্ষে তোলপাড় সোশ্যাল মিডিয়া। তারা বলছে, “পাসপোর্ট গরম, কিট রেডি”— সরাসরি খোঁচা পাকিস্তানকে।

এর আগে আইসল্যান্ডও খোঁচা (Taunt) দিতে ছাড়েনি পাকিস্তানকে। এক্স-এ ব্যঙ্গ করে তারা লিখেছে— ২ ফেব্রুয়ারি নাম তুললেই আমরা রওনা দেব। এমনকি ভ্রমণ পরিকল্পনার স্ক্রিনশট প্রকাশ্যে আনে দেশটি।
শুধু বাইরের দেশ থেকেই নয়, প্রাক্তন পাক ক্রিকেটাররাও নাকভিকে ছিঁড়ে ফেলছেন। তাঁরাও বলছেন বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত খুবই হাস্যকর।
মজা দেখছে আইসিসিও। বলছে, বয়কট করে দেখাও। বুঝতে পারবে কত ধানে কত চাল। ক্রিকেটবিশ্ব থেকেই মুছে যাবে তোমরা।
শেষ পর্যন্ত কী হল? বিশ্বকাপ খেলতেই শ্রীলঙ্কার বিমানে চাপছে পাকিস্তান। বয়কট? সবটাই হাওয়ায় ভাসা হুমকি!