নিউজ পোল ব্যুরো: দক্ষিণবঙ্গে শীতের তীব্রতা কিছুটা কমেছে ঠিকই, তবে এখনই শীতের পুরোপুরি বিদায় ঘটছে না (South Bengal Weather Update)—এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। মাঝে মাঝে তাপমাত্রা সামান্য বাড়লেও, শীতের আমেজ আপাতত বজায় থাকবে (Weather Update)। গত কয়েকদিনে আবহাওয়ার আচমকা বদল দেখে অনেকের মনেই প্রশ্ন—তাহলে কি আর কনকনে ঠান্ডা ফিরবে না? আবহবিদদের মতে, জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা খুব বেশি নেই। তবে একেবারে উধাওও হচ্ছে না শীত (Weather Update)। আগামী পাঁচ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। অর্থাৎ হঠাৎ কোনও বড় উত্থান বা পতনের সম্ভাবনা নেই (Weather Update)।
IMD-র (India Meteorological Department) পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তের পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে। আগামী সাত দিনের মধ্যে রাজ্যের অধিকাংশ জেলায় ন্যূনতম তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে (Weather Update)। তবে তার সঙ্গে পাল্লা দিয়েই বাড়বে কুয়াশার প্রভাব। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালবেলা হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। শনি ও রবিবার নাগাদ কুয়াশা আরও ঘন হতে পারে। বিশেষ করে হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। কলকাতায় চলতি সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। কলকাতা-সহ হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া—সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে (Weather Update)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal Weather Update) কুয়াশার দাপট আরও বাড়তে চলেছে। দার্জিলিং ও উত্তর দিনাজপুরে দৃশ্যমানতা নেমে যেতে পারে মাত্র ৫০ মিটারে। এই কারণেই ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা (Yellow Alert)। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন নেই। পার্বত্য দার্জিলিং এলাকায় তাপমাত্রা থাকবে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, আর সমতলের জেলাগুলিতে তা ঘোরাফেরা করবে ৮ থেকে ১১ ডিগ্রির মধ্যে (Weather Update)। সব মিলিয়ে বলা যায়, দক্ষিণবঙ্গে শীত কিছুটা ম্লান হলেও উত্তরে তার প্রভাব এখনও স্পষ্ট। শীতপ্রেমীদের জন্য জাঁকিয়ে ঠান্ডার সুখ হয়তো আর ফিরবে না, তবে শীতের আমেজ আপাতত থাকছেই (Weather Update)।
