Gautam Gambhir: সিরিজের তৃতীয় ম্যাচের আগে মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন গম্ভীর

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: ভারত (India) ও নিউজিল্যান্ডের (New zealaand) মধ্যে চলমান ওডিআই সিরিজের নির্ণায়ক ম্যাচের আগে আধ্যাত্মিক আশীর্বাদ নিতে উজ্জয়িনীর মহাকালেশ্বর (Mahakaleswar) মন্দিরে উপস্থিত হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhie)। শুক্রবার ভোরে তিনি এই পবিত্র মন্দিরে পুজো দেন।

আরও পড়ুন:AFC Slot: আইএসএল ও সুপার কাপ চ্যাম্পিয়নের জন্য এএফসিতে স্লট থাকবে।

গৌতম গম্ভীর এদিন মন্দিরের ঐতিহ্যবাহী ‘ভস্ম আরতি’-তে অংশ নেন, যা মহাকালেশ্বর মন্দিরের অন্যতম প্রধান আকর্ষণ। বারোটি জ্যোতির্লিঙ্গের অন্যতম এই মন্দির। যা শিপ্রা নদীর তীরে অবস্থিত। এর প্রধান আকর্ষণ হল ভোরের ভস্মারতি। যেখানে পবিত্র ছাই দিয়ে দেবাদিদেব মহাদেবকে পুজো করা হয়। পৌরাণিক মতে, ব্রহ্মা এই মন্দির নির্মাণ করেছিলেন। ১৩শ শতাব্দীতে সুলতান ইলতুৎমিশ মন্দিরটি ধ্বংস করেছিলেন। ১৭৩৬ সালে মারাঠা সেনাপতি রণজিরাও সিন্ধিয়া (আনুমানিক ১৭০০-১৭৪৫) বর্তমান মন্দিরটি পুনর্নির্মাণ করেন। সেই মন্দিরে এবার পুজো দিলেন ভারতীয় দলের প্রধান কোচ। এমনিতেও তিনি দেশের যে কোনও শহরের বিখ্যাত সব মন্দিরে পুজো দিতে যান। ভোরবেলার এই বিশেষ আচারের সময় তিনি নন্দী হলে বসে দীর্ঘক্ষণ প্রার্থনা করেন। তার সাথে ভারতীয় দলের ব্যাটিং কোচ সিতাংশু কোটকও ছিলেন।

ভারত বনাম নিউজিল্যান্ড ওডিআই সিরিজ বর্তমানে ১-১ সমতায় রয়েছে। রবিবারের ফাইনাল ম্যাচের আগে দলের সাফল্যের কামনায় তিনি মহাকালেশ্বর দর্শনে আসেন। দর্শন শেষে গম্ভীর সংবাদমাধ্যমকে জানান যে মন্দিরের ব্যবস্থাপনা অত্যন্ত চমৎকার ছিল এবং তিনি খুব শান্তিপূর্ণভাবে পুজো দিতে পেরেছেন। তিনি আরও জানান যে সুযোগ পেলেই তিনি বারবার বাবা মহাকালের আশীর্বাদ নিতে এখানে আসতে চান। এর আগেও তিনি সপরিবারে এই মন্দিরে এসেছিলেন।

ভারতীয় দলের কোচ হিসেবে গম্ভীর বর্তমানে এক গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে টিম ইন্ডিয়া এখন ইন্দোরে। মাঠের লড়াইয়ের আগে গম্ভীরের এই আধ্যাত্মিক সফর সমর্থকদের মধ্যে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

ভারতীয় দলের হেডকোচ অবশ্য মন্দির পরিক্রমার জন্য বেশ পরিচিত। কলকাতায় এলেই কালীঘাটের মন্দিরে যান গৌতম গম্ভীর। দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে প্রথম টেস্টের আগে কালীঘাট মন্দিরে দেবীদর্শনে উপস্থিত ছিলেন। গুয়াহাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে কামাখ্যা মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলেন মেন ইন ব্লুর হেডকোচ। ইংল্যান্ড সফরে আগে তিনি গিয়েছিলেন মুম্বইয়ের শ্রীসিদ্ধিবিনায়ক গণপতি মন্দিরে। এর দু’দিন পরেই তাঁকে সপরিবারে দেখা গিয়েছিল তিরুমালায় ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে প্রার্থনা করতে। এবার মহাকালেশ্বর মন্দিরে যান তিনি।