Weather Update : সপ্তাহান্ত থেকেই বদলাবে আবহাওয়া, রাজ্যে ধীরে ধীরে শেষ হচ্ছে শীতের ইনিংস

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাজ্যে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রা (Weather Update)। এরই মধ্যে আবহাওয়ার বড়সড় পূর্বাভাস প্রকাশ করল হাওয়া অফিস। আবহাওয়া দফতরের (IMD Forecast) মতে, চলতি সপ্তাহান্তের পর থেকেই কার্যত শেষ হতে চলেছে কনকনে শীতের ইনিংস। আগামী সপ্তাহের শুরু থেকেই গোটা রাজ্যে ফের বাড়বে পারদ। বিশেষ করে রবিবার থেকেই দক্ষিণবঙ্গে (South Bengal Weather Update) আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন চোখে পড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে বুধবারের মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা প্রায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। যদিও আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের কোনও জেলার সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ রাতের পারদে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই (Weather Update)। তবে তার পরের তিন দিনে রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। এর ফলে শীতের দাপট আরও কমে আসবে রাজ্যের বিস্তীর্ণ এলাকায় (Weather Update)।

আরও পড়ুন : Kolkata: খাস কলকাতায় জাল নোট চক্রের হদিশ! উদ্ধার লাখ লাখ টাকা, পুলিশের জালে ৩ পাচারকারী

আপাতত রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা নিচেই থাকবে (Weather Update)। কিন্তু সপ্তাহান্ত পেরোলেই আবহাওয়ার মোড় ঘুরবে। ঠান্ডার অনুভূতি কমতে শুরু করবে এবং রাজ্যের প্রায় সব জেলাতেই ন্যূনতম তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ (Kolkata Temperature) দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে সকালের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে সব জেলাতেই। শনি ও রবিবার নাগাদ কুয়াশার প্রভাব আরও বাড়বে। হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করেছে আবহাওয়া দপ্তর। কলকাতায় আপাতত সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে (Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal Weather Update) কুয়াশার দাপট আরও বেশি থাকবে। কোথাও কোথাও দৃশ্যমানতা কমে ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে। যদিও তাপমাত্রা সামান্য বাড়লেও উত্তুরে হাওয়ার প্রভাবে উত্তরবঙ্গে এখনও ভরপুর শীতের আমেজ বজায় থাকবে। রবিবারের পর সেখানেও ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস (Weather Update)।