নিউজ পোল ব্যুরো: আবারও সাময়িকভাবে যান চলাচলের জন্য বন্ধ রাখা হচ্ছে কলকাতার (Kolkata) অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগকারী সেতু বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), যা দ্বিতীয় হুগলি সেতু নামেও পরিচিত (Second Hooghly Bridge)। নাগরিক নিরাপত্তা এবং সেতুর কাঠামোগত রক্ষণাবেক্ষণের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে জানানো হয়েছে, আগামী রবিবার অর্থাৎ ১৮ তারিখ সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা আট ঘণ্টা সম্পূর্ণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu)। এই সময়কালে কোনও ধরনের যানবাহনই সেতু দিয়ে চলাচল করতে পারবে না।
আরও পড়ুন : Weather Update : মাঘ মাসেও দক্ষিণবঙ্গে শীতের শেষ আভাস, সোমবার থেকে তাপমাত্রা বাড়বে
পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট সময়ের মধ্যেই সেতুর (Vidyasagar Setu) গুরুত্বপূর্ণ অংশে রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। মূলত স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল এবং বিয়ারিং বদলানোর কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ধরনের কাজের জন্য সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা জরুরি বলেই জানানো হয়েছে। কাজ শেষ হলেই দুপুর ১টার পর ফের যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বিদ্যাসাগর সেতু। এই আট ঘণ্টার জন্য যানজট এড়াতে এবং যাত্রীদের অসুবিধা কমাতে একাধিক বিকল্প রুটের ব্যবস্থাও করা হয়েছে। বিদ্যাসাগর সেতুর (Vidyasagar Setu) দিকে যাওয়া সমস্ত গাড়িকে বিকল্প পথে চালানো হবে। জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড হয়ে আসা যানগুলিকে টার্ফ ভিউ দিয়ে ঘুরিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে পাঠানো হবে। সেখান থেকে প্রয়োজন অনুযায়ী হাওড়া ব্রিজ ব্যবহার করে গন্তব্যে পৌঁছনোর ব্যবস্থা থাকবে। পাশাপাশি, হেস্টিংস ক্রসিং থেকে ডান দিকে ঘুরে কেপি রোডের দিকেও যেতে পারবে গাড়িগুলি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
অন্যদিকে, জেএন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড হয়ে আসা যানবাহনগুলিকে ১১ ফারলং গেট হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। কলকাতা পুলিশের পক্ষ থেকে এই সময়ের জন্য সমস্ত গাড়িচালককে হাওড়া ব্রিজ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশ আরও (Kolkata Police) জানিয়েছে, রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন ট্রাফিক নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। নাগরিকদের অনুরোধ করা হয়েছে, অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে এবং যাদের যাতায়াত জরুরি, তারা যেন বিকল্প রুট ব্যবহার করে আগেভাগেই যাত্রাপথ পরিকল্পনা করে নেন।
